Monday, March 30, 2026

কীভাবে দেউচায় কয়লা উত্তোলন, পোল্যান্ডের বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে অরূপ বিশ্বাস

Date:

Share post:

দেউচা পাঁচামি কয়লা খনি থেকে খুব শীঘ্রই শুরু হবে কয়লা তোলার কাজ। পুরু ব্যাসল্টের আস্তরণ পেরিয়ে কীভাবে সেই কাজ করা হবে তা নিয়ে রূপরেখা তৈরির কাজ শুরু করল রাজ্য সরকার। সেই পথে পোল্যান্ডের বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস।

বীরভূমের দেউচা পাঁচামির বিরাট কয়লার নাগাল পাওয়ার আগে বাধা বিরাট ব্যাসল্টের স্তর। কয়লাস্তরের ওপর ১৪২ মেট্রিক টন ব্যাসল্টের স্তর রয়েছে। যা মাটির নিচে কয়লার স্তরের আগে প্রায় ১০০ থেকে ১৫০ মিটার পুরু চাদরের মধ্যে রয়েছে। বাজারে এই ব্যাসল্টের দাম হবে প্রায় ৫ হাজার কোটি টাকা। খুব দ্রুত রাজ্য সরকার এই ব্যাসল্ট তোলার জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু করবে।

তবে সতর্ক হয়েই এগোতে চায় রাজ্য। কয়লা উৎপাদনের পাশাপাশি ব্যাসল্ট থেকে সম্পূর্ণভাবে আয় ও প্রকৃতি বা ভূমিরূপের ক্ষতি যাতে না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে। কোন পদ্ধতিতে এই কয়লা, ব্যাসল্ট তোলা হবে তার রূপরেখা তৈরি করতে শুক্রবার বৈঠকে বসেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। পোল্যান্ডের মাইলেশিয়া প্রদেশের মুখ্যমন্ত্রী জেকব সেলটোস্কির নেতৃত্বে এক প্রতিনিধিদলের সঙ্গে এদিন বৈঠক করেন রাজ্যের মন্ত্রী।

 

Related articles

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...