Sunday, May 10, 2026

শাহজাহানের আগাম জামিনের আবেদন খারিজ, ইডির ‘ক্ষমতাবান’ তত্ত্ব পেশ আদালতে

Date:

Share post:

সন্দেশখালিকাণ্ডে শেখ শাহজাহান এখনও অধরা। কিন্তু ফের তার আইনজীবী শুক্রবার আগাম জামিনের আবেদন করেন আদালতে। তার বিরোধিতা করে ইডি আদালতে জানাল, এতটাই ‘ক্ষমতাবান’ শাহজাহান যে ১৫ মিনিটে ৩ হাজার লোক জড়ো করে ফেলেন। এদিন আগাম জামিনের বিরোধিতা করে ইডি বলে, শাহজাহান রাজনৈতিক পদে রয়েছেন। রয়েছে পুরোনো অপরাধের রেকর্ডও। খুনের ধারাতে মামলার পরেও গ্রেফতার হননি শাহজাহান। সরকারি দফতরে হামলার ঘটনাতেও শাহজাহানের সরাসরি যোগ রয়েছে। আর এই মামলাতেই পুলিশের তরফে তাঁকে ফেরার ঘোষণা করা হয়েছে। ইডির নজরে শাহজাহানের বিরুদ্ধে থাকা পুরোনো মামলাগুলিও। পুরোনো চারটি এফআইআর ইডির নজরে। আগাম জামিনের বিরোধিতা করে এই মামলাগুলোর বিস্তারিত তথ্যও এদিন আদালতে তুলে ধরেন ইডির আইনজীবী।

ইডি এদিন আদালতে বলে , জামিন পেলে শাহজাহান যদি লন্ডনে চলে যান, তাহলে মামলা ভেস্তে যেতে পারে। তাই তাঁকে আসতে দিন। দোষী না হলে পালিয়ে বেড়াচ্ছেন কেন? আমরা তদন্তে করতে তার বাড়িতে যাই। তার বাড়ি দু-দিক থেকে বন্ধ ছিল। আমরা ফোন করি। দু-বার ফোন ধরে। আমরা নিজেদের পরিচয় দিই। তারপরই ফোন কেটে দেয়। তারপর থেকে ফোন ব্যস্ত ছিল। তারপর ১৫-২০ মিনিটে ১০০০ লোক চলে আসে। আমরা প্রবেশ করতে পারিনি। যখন সেই ঝামেলা শুরু হয়, পুলিশ পৌঁছয়। অফিসারদের উদ্ধার করে। তিনজন আহত হয়। একজন গুরুতর আহত হয়। এই ঘটনায় ইডির অভিযোগে ন্যাজাট থানায় একটি মামলা দায়ের হয়। তার আগে পুলিশ একটি সু্য়োমোটো এফআইআর করে। পুলিশের এফআইআর অনুযায়ী, ৩০০০ মতো লোক ছিল। তখন যা পরিস্থিতি ছিল, তাতে কতজন লোক ছিল সেটা আমাদের পক্ষে নির্দিষ্ট করে বলা মুশকিল। কিন্তু খোদ পুলিসের স্বতঃপ্রণোদিত মামলাতেই উল্লেখ ৩০০০ লোক জড়ো হয়েছিল। ৫০ দিন ধরে পলাতক শাহজাহান শেখ। পুলিশ তাকে ধরছে না। আমরা জানি না কেন। এদিকে টাওয়ার লোকেশন থেকে আমরা জানতে পারি যে তিনি সেখানে ছিলেন। ইডিকে আটকাতে পুরো আক্রমণের পরিকল্পনা করেন।

ওদিকে শাহজাহানের আইনজীবী আদালতে দাবি করেন, ৩ ফেব্রুয়ারি আগাম জামিনের আবেদন করি। এরপরই আমার বাড়ি গ্রামবাসীরা টার্গেট করে। তাহলে সেই একই গ্রামের লোকেরা কীভাবে ইডিকে আটকাতে আসবে? এমন কী ঘটল যে পুরো বিষয়টা বদলে গেল? গ্রামের লোকরা তার গ্রেফতার চাইতে শুরু করল ?

 

Related articles

সরকারের পালা বদল, বদলে গেল রাজ্য সরকারের ওয়েবসাইটের লোগো

রাজ্যের ক্ষমতায় আসার পরে তৃণমূল জমানার রীতি নীতি বদলাতে মরিয়া বিজেপি। পরিকল্পনা আগেই ছিল। সেই মতো মহাকরণ থেকে...

খাবারে বিষক্রিয়ায় ৪ বছরের শিশুর মৃত্যু! চিকিৎসাধীন পরিবারের ৬ জন 

বাড়ির খাবার খেয়েই মর্মান্তিক পরিণতি! বিষক্রিয়ার (Food Poisoning) জেরে মৃত্যু হলো চার বছরের এক শিশুকন্যার। একই পরিবারের আরও...

ISL: “নবী-অ্যালভিটোরা দলের ক্ষতি করার চেষ্টা করেছে”, বিস্ফোরক অভিযোগ অস্কারের

সোমবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। রবিবার সাংবাদিক সম্মেলনে রীতিমতো বোমা ফাটালেন অস্কার ব্রুজো(Oscar Bruzon)। দল ছেড়ে...

সুদীপ দলের কাউন্সিলরকে ‘কুত্তা’ বলতেই বিদ্রোহ হোয়াটসঅ্য়াপ গ্রুপে

বাংলার ক্ষমতা থেকে তৃণমূল কংগ্রেস সরে যাওয়ার পরে বিভিন্ন স্তরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছিল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় একজোট...