Wednesday, June 24, 2026

মহুয়ার ব্যক্তিগত তথ্যপ্রকাশে ইডি-র ওপর স্থগিতাদেশে ‘না’ দিল্লি হাইকোর্টের

Date:

Share post:

প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রর আবেদনে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট। গোপণ তথ্য সংবাদ মাধ্যমের কাছে প্রকাশে ইডি-র ওপর স্থগিতাদেশ জারির যে আবেদন করেছিলেন তিনি তা খারিজ করে দিল আদালত। ইডি-র এই ধরনের পদক্ষেপে প্রাক্তন সাংসদকে বিরক্তির সম্মুখিন হওয়ার যে যুক্তি আইনজীবী দেখান তা খারিজ করে দেয় আদালত।

বিদেশি মুদ্রা আইন লঙ্ঘন করার অপরাধে ইডি তদন্তের অধীন তৃণমূলের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র। তবে তদন্তের নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রাক্তন সাংসদের গোপণীয়তা ভঙ্গ করছে বলে দাবি করেন তাঁর আইনজীবী। সংবাদ মাধ্যমে তাঁর ব্যক্তিগত, স্পর্শকাতর, অসমর্থিত তথ্য প্রকাশ করার ওপর নিষেধাজ্ঞার আবেদন জানানো হয়। এভাবে প্রাক্তন সাংসদকে অযথা তীর্যক শিকার এবং যে রায়ের শিকার তিনি এখনও পর্যন্ত হননি সেই সাজায় দণ্ডিত করা হচ্ছে বলে দাবি করা হয় আদালতে। তবে তাঁর আবেদনে সাড়া দেয়নি দিল্লি হাইকোর্ট।

তৃণমূলের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ তিনি অস্বীকার করেছিলেন। কেন্দ্র সরকার তাঁদের বিরুদ্ধে সংসদে প্রাক্তন সংসদের তোলা অভিযোগে সরব হওয়ার কারণে তাঁর মুখ বন্ধ করতেই এজেন্সিকে ঠেলে দেওয়া হয়, বারবার এই অভিযোগে সরব হয়েছে তৃণমূল। এবার তদন্তের নামে ব্যক্তিগত তথ্য প্রকাশ করে প্রাক্তন সাংসদকে বিড়ম্বনার মুখে ফেলতে কসুর করছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...