Wednesday, June 24, 2026

এক ওড়নায় ঝুলন্ত দুই সমকামী বান্ধবী! খুনের অভিযোগ পরিবারের

Date:

Share post:

গাছে দুই বান্ধবীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায়। একই ওড়না থেকে তাদের দেহ উদ্ধার হওয়ায় আত্মহত্যা সন্দেহ হলেও পরিবারের দাবি তাদের খুন করা হয়েছে। দুজনের মধ্যে সমকামী সম্পর্ক ছিল, কিন্তু দুজনের পরিবার থেকেই সেই সম্পর্ক মেনে নেওয়া হয়নি। ঘটনাস্থল থেকে ভাঙা মোবাইল ফোন উদ্ধার হয়েছে। ঘটনার তদন্তে চন্দ্রকোণা থানার পুলিশ।

শুক্রবার সকালে চন্দ্রকোণার ধামকুড়িয়া এলাকার জঙ্গলের ভিতর সুমি মুর্মু (২৫) ও রচনা মাণ্ডি (২৩) নামে দুই যুবতীর দেহ ঝুলতে দেখে স্থানীয় বাসিন্দারা। সুমির বাড়িতে খবর দেওয়া হলে পরিবারের লোকেরা এসে দুজনের দেহ সনাক্ত করেন। পরিবারের দাবি আত্মীয়তার সূত্রে হুগলির গোঘাটে যাতায়াত ছিল সুমির। সেই সময়ই গোঘাটের কুমারদিঘির বাসিন্দা রচনার সঙ্গে তাঁর পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু দুজনের পরিবার তাঁদের সম্পর্ককে মেনে নেননি।

দুজনের একসঙ্গে দেহ উদ্ধারে শোকের ছায়া গোটা এলাকায়। তবে সুমির পরিবারের দাবি পরিবারের তরফ থেকে তাদের কোনও বিষয়ে চাপ দেওয়া হয়নি। তাঁদের দাবি সুমি আত্মহত্যা করতে পারে না। তাঁদের খুন করা হয়েছে। দেহদুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...