Wednesday, June 24, 2026

ভোটের পালে হাওয়া! ১ সপ্তাহে ৩ দফায় বঙ্গ সফরে মোদি

Date:

Share post:

চলতি বছরেই লোকসভা নির্বাচন। সেই নির্বাচনে বিজেপির অন্যতম পাখির চোখ বাংলা। সেদিকে লক্ষ্য রেখেই এবার ডেইলি প্যাসেঞ্জারি শুরু হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আগামী মাসেই বঙ্গে এক সপ্তাহে ৩ দফা বঙ্গ সফর করতে চলেছেন প্রধানমন্ত্রী। দিল্লি বিজেপি সূত্রে খবর, ১ মার্চ মোদি আসছেন আরামবাগে। সেখানে সভা করার পাশাপাশি ২ তারিখ কৃষ্ণনগর ও ৬ মার্চ ফের বঙ্গ সফরে এসে বারাসাতে সভা করতে চলেছেন মোদি।

এপ্রিলের শুরুতেই লোকসভা নির্বাচন। তাই এখন থেকেই ময়দানে নেমে পড়েছে বঙ্গ বিজেপি। মোদির উপস্থিতিতে ১ মার্চ থেকে বাংলায় শুরু হচ্ছে এই প্রচার। ওই দিন আরামবাগে সভা করার কথা নরেন্দ্র মোদির। বর্তমানে এই কেন্দ্র তৃণমূলের দখলে থাকলেও এর পাশের কেন্দ্র হুগলি বিজেপির শক্ত ঘাঁটি। লকেট চট্টোপাধ্যায় সাংসদ। আর তাই চব্বিশের লোকসভা নির্বাচনে আরামবাগ টার্গেট করেছে বিজেপি। ১ তারিখ নরেন্দ্র মোদি আরামবাগের সভার পর দিল্লি ফিরে যাবেন মোদি। এরপর ২ তারিখ ফের কৃষ্ণনগরে এসে জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী। যদিও ১ তারিখ দিল্লি ফিরে আবার তিনি ২ তারিখ আসবেন, নাকি ১ তারিখ এখানেই থাকবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। এরপর ৬ তারিখ আসবেন বারাসতে। কাছারি ময়দানে জনসভা রয়েছে তাঁর।

জানা যাচ্ছে, বারাসতের এই সভাকে হাতিয়ার করে রাজনীতির আগুনে ঘি ঢালতে চাইছে বিজেপি। সূত্রের খবর, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে সন্দেশখালির ‘নির্যাতিতা’দের বারাসতে আনা হতে পারে। এই সন্দেশখালিকে হাতিয়ার করেই ভোটের পালে হাওয়া তুলতে চায় গেরুয়া শিবির। জানা যাচ্ছে, এই কারণেই সন্দেশখালির অশান্তি কোনওভাবে শান্ত হোক এটা চাইছে না রাজ্য গেরুয়া শিবির।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...