Wednesday, June 24, 2026

সোমবার ফের সন্দেশখালি যেতে চেয়ে বিচারপতির ভর্ৎসনার মুখে শুভেন্দু

Date:

Share post:

আবার সন্দেশখালি যেতে চেয়ে বিচারপতি কৌশিক চন্দের কাছে রীতিমতো ভর্ৎসিত শুভেন্দু অধিকারী। ২৬ ফেব্রুয়ারি ফের জেলিয়াখালি, হালদারপাড়া সহ আরও একাধিক জায়গায় যাওয়ার কথা তার। আদালতে জানান শুভেন্দুর আইনজীবী। তিনি বলেন, গতকাল ফের ১৪৪ ধারা জারি করা হয়েছে সন্দেশখালির বিভিন্ন জায়গায়। আগামী শনিবার পর্যন্ত যা বহাল থাকবে। আমাদের তথ্য অনুযায়ী সেটা বাড়াবে প্রশাসন।

শুক্রবার, শুভেন্দুর আইনজীবী আদালতে বলেন, সোমবার আমাদের যাওয়ার অনুমতি দেওয়া হোক। পুলিশি নিরাপত্তা দেওয়া হোক। যদিও বিচারপতি কৌশিক চন্দ বলেন, আগে যে ১৪৪ ধারার বিজ্ঞপ্তি জারি হয়েছিল সেটার মেয়াদ শেষ হয়েছে। প্রশাসন পরিস্থিতির পর্যালোচনা করে আবার ১৪৪ ধারা জারি করার সিদ্ধান্ত নিয়েছে। সেটা ভাল না খারাপ সেটা আদালতকে খতিয়ে দেখার সুযোগ দিতে হবে। রাজ্যকেও তার বক্তব্য পেশ করার সুযোগ দিতে হবে। নিয়ম অনুযায়ী ৪৮ ঘণ্টার নোটিশ দিতে হয়। সোমবার কেন ? অন্যদিন যান।

এরপরই বিচারপতির পর্যবেক্ষণ, অনেক রাজনৈতিক ব্যক্তিই যাচ্ছেন। আগামী সোমবারই আপনাকে যেতে হবে এই বক্তব্যের কোন গ্রহণযোগ্যতা আমি খুঁজে পাচ্ছি না। ওখানে তো আর মঞ্চ বাধা নেই যে আপনাকে গিয়ে বক্তৃতা দিতে হবে। সোমবারই আপনার যাওয়াটা এত জরুরি নয়। অন্য যে কোনও দিন যেতে পারেন। পোস্টারও ছাপানো হয়নি, মঞ্চও বাঁধা হয়নি, দলীয় কর্মীদেরও বলা হয়নি, ব্রিগেড চলো বলে ঘোষণাও করা হয়নি। আগামী মঙ্গলবার এই মামলার শুনানি।

 

 

 

 

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...