Friday, June 5, 2026

ভাইপোর দৌলতে হাতছাড়া ‘ঘড়ি’, নয়া দলীয় প্রতীক পেলেন শরদ

Date:

Share post:

চুরি গেছে দল। কিছু বিধায়কদের সঙ্গে এনসিপি দলটাও নিজের দখলে নিয়েছে শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার। এই অবস্থায় লোকসভা নির্বাচনের আগে নয়া দল ও প্রতীক পেলেন শরদ পাওয়ার। আসন্ন নির্বাচনে এবার পওয়ার লড়বেন ‘তূর্য (শিঙা) বাদক ব্যক্তি’ প্রতীক নিয়ে। সবমিলিয়ে মারাঠা রাজনীতিতে কাকা-ভাইপোর এই লড়াইয়ে নজর গোটা দেশের।

গত বছর এনসিপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার নিলে শরদের এনসিপি থেকে বেরিয়ে বিজেপির হাত ধরেন ভাইপো অজিত পাওয়ার। বিজেপির ও শিবসেনার সরকারে যোগ দিয়ে মন্ত্রী হন এনসিপির ৯ বিধায়ক। অজিত নিজে উপমুখ্যমন্ত্রী হন। ক্ষুব্ধ শরদ অজিত শিবিরের একাধিক নেতাকে বরখাস্ত করেন। দাবি করেন, আসল এনসিপি তাঁরাই। তবে নির্বাচন কমিশন এনসিপির সেই দাবি মানেনি। ৬ ফেব্রুয়ারি কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়, অজিত পওয়ারের নেতৃত্বাধীন শিবিরই আসল এনসিপি। ‘এনসিপি’ নাম এবং নির্বাচনী প্রতীক ‘ঘড়ি’ ব্যবহারের অধিকার পাবে অজিতের গোষ্ঠী। তখনই ঠিক হয়ে যায় শরদ পওয়ারের নেতৃত্বাধীন শিবিরের নাম হবে এনসিপি (শরদচন্দ্র পওয়ার)। এবার সেই শিবিরকে প্রতীক দিল ‘তূর্য (শিঙা) বাদক ব্যক্তি’। অবশ্য কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন শরদ পাওয়ার। সেখান থেকে কোনও নির্দেশ না আসা পর্যন্ত এই প্রতীকেই লড়তে হবে শরদকে।

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...