Saturday, April 4, 2026

মেঘলা আকাশে আজও বৃষ্টির পূর্বাভাস, ঝোড়ো হাওয়ায় হালকা শীতের অনুভূতি

Date:

Share post:

রাতের পরে সকালেও হালকা বৃষ্টিতে ভিজলো রাজ্য। সঙ্গে ঝোড়ো হাওয়ায় অল্প হলেও নিম্নমুখী পারদ। শুক্রবারও গোটা রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ফলে তাপমাত্রা মোটের উপর ঠান্ডা থাকবে। সেইসঙ্গে দিনভর মেঘলা আকাশ থাকবে।

বসন্তেই কাঠফাটা রোদে মন খারাপ করা বাঙালির জন্য আরও দু একদিন হালকা ঠান্ডা অনুভূতি উপহার দিল বৃষ্টি। আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। বেলা বাড়তেই উপকূলে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...