Wednesday, June 24, 2026

আজ সন্দেশখালিতে জাতীয় মানবাধিকার কমিশন!

Date:

Share post:

জাতীয় মহিলা কমিশন, জাতীয় এসসি কমিশন, এসটি কমিশনের পরে আজ জাতীয় মানবাধিকার কমিশনের (National Human Rights Commission is in Sandeshkhali today) টিম সন্দেশখালিতে। সকাল সাড়ে নটা নাগাদ ধামাখালি থেকে পুলিশের বোটে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে এই টিম রওনা দেয়। পাঁচ থেকে ছয় জন সদস্য রয়েছেন এই দলে, যার মধ্যে মহিলারাও রয়েছেন বলে জানা যাচ্ছে।

সন্দেশখালিতে যথেষ্ট সদর্থক ভূমিকা নিয়েছে প্রশাসন। রাজ্য পুলিশের ডিজি সেখানে পৌঁছে লোকাল পুলিশ এমনকি সিভিক ও মহিলা পুলিশের সঙ্গেও কথা বলে সকলকে আশ্বস্ত করেছেন। দোষীদের রেয়াত করা হবে না বলেও জানিয়েছেন রাজীব কুমার। কিন্তু ভোটের আগে তৃণমূল বিরোধীরা রাজনীতির পারদ ঊর্ধ্বমুখী করতে বারবার সন্দেশখালিতে গিয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরীর চেষ্টা করছেন। যেখানে উত্তরপ্রদেশ বা মনিপুরে নারী নির্যাতনের কোনও ঘটনা ঘটলে মুখে কুলুপ এঁটে রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী, সেখানে সন্দেশখালিতে শান্ত পরিবেশে বারবার কেন্দ্রীয় টিম পাঠিয়ে বিজেপির ঘোলা জলে মাছ ধরার চেষ্টা বেশ স্পষ্ট, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ধীরে ধীরে ছন্দে ফিরছে সন্দেশখালি। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে যা যা আশ্বাস দেওয়া হয়েছিল তা একে একে পূরণ করা হচ্ছে। সন্দেশখালিতে যাঁদের কাছ থেকে জমি কেড়ে নেওয়া হয়েছিল তাঁদের জমি ফেরত দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং বৃহস্পতিবার ৯ জন জমি পেয়েও গেছেন বলে খবর। এই অবস্থায় কখনও শুভেন্দু অধিকারী কখনও সুকান্ত মজুমদার আবার কখনও বাম প্রতিনিধিরা সন্দেশখালি পৌঁছে গন্ডগোল পাকানোর চেষ্টা করে যাচ্ছেন। আজ বিজেপির মহিলা প্রতিনিধি দলও যাবেন বলে খবর।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...