Friday, June 19, 2026

সন্দেশখালির স্টিং ভিডিও নিয়ে চুপ কেন? আপনাকে ক্ষমা চাইতে হবে! শাহকে কটাক্ষ শশীর

Date:

Share post:

সন্দেশখালির মা-বোনেদের ভূলণ্ঠিত করেছে বাংলা বিরোধী বিজেপি। যার প্রমান সন্দেশখালির স্টিং অপারেশন ভিডিও। এই জঘন্য কাজের জন্য বাংলার মা বোনেদের কাছে আগে অমিত শাহকে ক্ষমা চাইতে হবে। শুক্রবারের সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্রের বিজেপি সরকার এবং অমিত শাহের বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা।

সন্দেশখালি (Sandeshkhali) ভিডিও প্রকাশ্যে আসতেই বিজেপিকে কড়া আক্রমণে নেমেছে তৃণমূল। এদিন সাংবাদিক বৈঠক করে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (shashi panja) বলেন, সন্দেশখালির ঘটনা পুরোটাই বিজেপির চিত্রনাট্য। জোর করে ২ হাজার, ৫০০ টাকার বিনিময়ে অভিযোগ জানানো হয়েছিল। এখন সন্দেশখালির মহিলা এগিয়ে এসে অভিযোগ তুলে নিচ্ছেন। বিজেপি মহিলাদের, সন্দেশখালির ও রাজ্যের বদনাম করেছে।

তিনি আরও বলেন ভোট প্রচারে রাজ্যে প্রধানমন্ত্রী মোদি থেকে শুরু করে এক কেন্দ্রীয় নেতৃত্ব আসছেন। অমিত শাহও প্রচারে এসেছিলেন। কিন্তু সন্দেশখালি স্টিং ভিডিও নিয়ে তিনি একটিও বাক্য খরচ করেননি। বাংলার মা বোনেদের অপমান করেছে বাংলা বিরোধী বিজেপি। অবিলম্বে অমিত শাহ এবং বিজেপিকে বাংলার মহিলাদের কাছে ক্ষমা চাওয়া উচিত।”

আরও পড়ুন- চাপে ব্রিজভূষণ! মিলেছে যৌন হেনস্থার প্রমাণ, চার্জ গঠনের নির্দেশ আদালতের

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...