Saturday, June 13, 2026

জামশেদপুরের কাছে ম্যাচ হেরে কী বললেন লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত?

Date:

Share post:

গতকাল আইএসএলের ম্যাচে জামশেদপুর এফসির কাছে এগিয়ে থেকেও ২-১ গোলে হারে ইস্টবেঙ্গল এফসি। ৮০ মিনিট পর্যন্ত এগিয়ে থাকার পরও শেষ ১০ মিনিটে দু’গোল হজম।১৫ ম্যাচে ১৫ পয়েন্ট সংগ্রহ করে আট নম্বরেই থাকল ইস্টবেঙ্গল। ম্যাচ হারলেও, এখনও আশা ছাড়ছেন না কুয়াদ্রাত। অঙ্কের হিসেবে ইস্টবেঙ্গলের সেরা ছয়ে প্রবেশ এখনও সম্ভাবনা রয়েছে বলে মনে করেন লাল-হলুদ কোচ ।

এই নিয়ে ম্যাচ শেষে কুয়াদ্রাত বলেন, “ অবশ্যই আমাদের সেরা ছয়ে যাওয়ার বাস্তব সম্ভাবনা এখনও আছে। তবে সে জন্য আমাদের আরও ভালো খেলতে হবে, প্রতিপক্ষ হিসেবে আরও কঠিন হয়ে উঠতে হবে। কঠিন ম্যাচগুলো জিততে হবে। যেমন নর্থইস্ট জিতল গোয়ার বিরুদ্ধে। এর থেকেই বোঝা যায়, এই লিগে যে কোনও দল যে কোনও প্রতিপক্ষকে হারাতে পারে। আমাদেরও সেই রকম জয় পেতে হবে।”

এদিকে জামশেদপুর ম্যাচ নিয়ে কুয়াদ্রাট বলেন, “ আমি এই ধরনের ফুটবল পছন্দ করি না। আসলে এই দুই দলের মধ্য তেমন কোনও ফারাক নেই। তাই যে কোনও ফলই হতে পারত। আমাদের ছেলেরা যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। কিন্তু অনেক গোলের সুযোগ নষ্ট করেছে। সে জন্যই এমন হল। আমরা ম্যাচের পরিকল্পনা অনুযায়ীই খেলছিলাম। আমাদের দল বেশ ভালো খেলেছে। দলের জন্য ছেলেরা সব কিছুই করেছে। তাই ওদের পারফরম্যান্সে আমি খুশি।“ এরপর তিনি আরও বলেন , “যখন কোনও দল এগিয়ে থাকে, তখন তাদের প্রতিপক্ষ যে মরিয়া হয়ে উঠবেই, এই নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু দুই দলের মানে, শক্তিতে ফারাক না থাকলে অনেক কিছুই হতে পারে। আমরা ওই সময় দ্বিতীয় গোল করতে পারিনি, সেই জন্যই ম্যাচে যে কোনও ফল হতে পারত। সেটাই হয়েছে। ফুটবল এ রকমই। ফুটবলে সবাই সব সুযোগ থেকে গোল করতে পারে না। বিষ্ণুর যে হেডটা পোস্টে গিয়ে লাগল, তার জন্য কাকে দোষ দেবেন? ওই বলটা গোলে ঢুকলে পুরো ছবিটাই বদলে যেত।”

আরও পড়ুন- অভিষেক ম্যাচে তিন উইকেট নিয়ে কী বললেন আকাশ দীপ?


Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...