Saturday, April 4, 2026

কর্তব্যরত মহিলা পুলিশকর্মীকে মা.রধর সহকর্মীর! সত্যতা যাচাই করছে হাওড়া সিটি পুলিশ

Date:

Share post:

স্যোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল। এক কর্তব্যরত এক মহিলা পুলিশকর্মীকে মারছেন আরেক পুরুষ পুলিশ কর্মী। এই নিয়ে রীতিমতো শোরগোল। যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ।

শুক্রবার উত্তর হাওড়ায় শীতলাপুজোর স্নানযাত্রা উপলক্ষ্যে ডিউটি করছিলেন ওই দুই পুলিশ কর্মী। সেই সময় তাঁদের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। এরপর চলে হাতাহাতি। মহিলা পুলিশকর্মীকে সজোরে থাপ্পড় মারতে দেখা যায় তাঁর সহকর্মীকে। সালকিয়ার নতুন মন্দির এলাকার এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

পুলিশের তরফে জানানো হয়েছে, হাওড়া পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে খবরের সত্যতা যাচাই করা হচ্ছে।

আরও পড়ুন- যোগীরাজ্যে চাকরি নেই, ডিগ্রি পুড়িয়ে আত্মঘাতী তরুণ

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...