Friday, June 26, 2026

যোগীরাজ্যে চাকরি নেই, ডিগ্রি পুড়িয়ে আত্মঘাতী তরুণ

Date:

Share post:

ডবল ইঞ্জিনের যোগী রাজ্যে বেকার যুবকদের চাকরি নেই। দীর্ঘ দিন ধরে চাকরির সন্ধান চালিয়ে রীতিমতো হতাশ হয়ে চরম সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশের বছর চব্বিশের এক তরুণ। আত্মহত্যার আগে নিজের সমস্ত ডিগ্রি আগুনে পুড়িয়ে দিল যুবক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কনৌজে। মৃত যুবকের নাম ব্রিজেশ পাল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছিলেন ওই যুবক। তবে বারবার হতাশ হয়ে মানসিক অবসাদ ঘিরে ধরেছিল তাঁকে। শুক্রবার পুলিশ নিয়োগ পরীক্ষায় বসেছিলেন ওই তরুণ। পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেই নিজের সমস্ত শংসাপত্র পুড়িয়ে দেয় ব্রিজেশ। এরপর আত্মহত্যার পথ বেছে নেয় সে। তল্লাশি চালিয়ে একটি সুইসাইড নোট খুঁজে পেয়েছে পুলিশ। সুইসাইড নোটে লেখা রয়েছে, “যখন মানুষ কোনও চাকরিই পাবে না, তা হলে এত ডিগ্রি অর্জন করে কী লাভ? পড়াশোনা করেই আমি আমার অর্ধেক জীবন কাটিয়ে দিলাম। আমার মন ভরে গিয়েছে।” ওই তরুণের ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

এই ঘটনায় এক্স হ্যান্ডলে দুঃখপ্রকাশ করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। ব্রিজেশের মৃত্যুর কারণ হিসাবে বিজেপি সরকারকে সরাসরি দায়ী করেন তিনি। পোস্টে এসপি প্রধান লেখেন, “ক্ষমতায় আসার জন্য বিজেপি সরকার নানা রকম ছলচাতুরি করেছে। কিন্তু চাকরি দেওয়ার সময় কোথায় তারা?”

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...