Tuesday, June 23, 2026

হরিদ্বারের পথে ভয়ঙ্কর দুর্ঘটনা, তীর্থ করতে গিয়ে প্রাণ গেল ১৫ জনের

Date:

Share post:

মাঘী পূর্ণিমা উপলক্ষে তীর্থক্ষেত্র হরিদ্বারে (Haridwar) যেতে গিয়ে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৭ শিশু-সহ অন্তত ১৫ জন তীর্থযাত্রী। বেশ কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। স্থানীয় সূত্রে খবর উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কাসগঞ্জের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায় যাত্রী বোঝাই ট্রাক্টর। একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়েই এই দুর্ঘটনা বলে খবর।

আলিগঞ্জ রেঞ্জের শালাভ মাথুর দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন। ট্রাক্টর উল্টে কর্দমাক্ত পুকুরে গিয়ে পড়ায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধারের কাজ শুরু হয়েছে। গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সূত্রের খবর মৃতদেহ সনাক্তকরণের কাজ শুরু হয়েছে। আহতদের চিকিৎসায় যাতে গাফিলতি না হয় সেই দিকে সজাগ দৃষ্টি দিয়েছে প্রশাসন। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার।


Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...