Monday, April 6, 2026

ছন্দে ফিরছে বেড়মজুর, কাটপোল বাজারে খোলা হলো পুলিশ ক্যাম্প

Date:

Share post:

স্বাভাবিক ছন্দে বেড়মজুর। প্রশাসনের সদর্থক ভূমিকায় নিভেছে বিক্ষোভের আগুন। সন্দেশখালির (Sandeshkhali ) বেড়মজুরে গতকাল থেকেই যে পুলিশ ক্যাম্প খোলা হয়েছিল আজ সেখানে পৌঁছে গেছেন ডিআইজি বারাসাত ভাস্কর মুখোপাধ্যায় (Bhaskar Mukherjee)। অন্যদিকে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে এবং জমি ফেরত দেওয়ার বিষয়ে আশ্বাস আজ ফের সন্দেশখালিতে তৃণমূলের (TMC ) প্রতিনিধি দল।

বেড়মজুরের কাটপোল বাজারে আজ পুলিশ ক্যাম্প খোলা হয়েছে। সকাল থেকে খুব একটা বেশি অভিযোগ জমা পড়েনি বলেই জানা যাচ্ছে। ক্যাম্পে যাঁরা জমি হারানোর কথা বলতে আসছেন তাঁদের মধ্যে অনেকে আবার সরকারি পরিষেবা পাওয়ার জন্য আবেদন করছেন। বিরোধীরা যতই সন্দেশখালিকে ‘তুরুপের তাস’ বানানোর চেষ্টা করুক না কেন, সেখানকার মানুষ জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের উপর সেরকম কোনও ক্ষোভ নেই। শনিবার সেচমন্ত্রী পার্থ ভৌমিক এবং দমকল মন্ত্রী সুজিত বসু স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যাঁরা দোষ করেছেন তাঁরা শাস্তি পাবেন, দল রেয়াত করবে না। একেবারে সেই কথার প্রতিফলন দেখা গেছে গত কয়েক দিনে। পাশাপাশি সন্দেশখালিতে উস্কানিমূলক মন্তব্যে হিংসা ছড়ানোর অভিযোগে শনিবার রাতেই আইএসএফ নেতা আয়েশা বিবি গ্রেফতার হয়েছেন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...