Saturday, June 20, 2026

সম্প্রীতি উড়ালপুলে বাইক দুর্ঘটনা, মৃত ২

Date:

Share post:

রবিবারের সকালে মহানগরীতে পথ দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের। স্থানীয় সূত্রে জানা যায় সম্প্রীতি উড়ালপুল (Sampriti Flyover Accident) ধরে তারাতলা থেকে বজবজের দিকে বাইকে চড়ে যাচ্ছিলেন দুই যুবক। প্রত্যক্ষদর্শীদের দাবি দুজনের কারোর মাথাতেই হেলমেট ছিল না এবং বেপরোয়া গতিতে ফ্লাইওভারে বাইক চলছিল। নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের গার্ডরেলে ধাক্কা মারেন তাঁরা। তড়িঘড়ি ঘটনাস্থলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে (Vidyasagar State General Hospital) নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।

দুর্ঘটনার জেরে সম্প্রীতি উড়ালপুলে সাময়িক যানজটের সৃষ্টি হয়। যদিও ট্রাফিক পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে খুব কম সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক করে দেয়। এখনও পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি।


Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...