Wednesday, June 24, 2026

ওড়িশার বিরুদ্ধে ড্র করলেও দলের খেলায় খুশি হাবাস

Date:

Share post:

গতকাল আইএসএলের ম্যাচে ওড়িশা এফসির সঙ্গে গোলশূন্য ড্র করে মোহনবাগান সুপার জায়ান্ট। ম্যাচে একাধিকবার গোলের সুযোগ পেলেও, গোল করতে ব্যর্থ হয় সবুজ-মেরুন। যদিও দলের এই পারফরম্যান্সে হতাশ নন বাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস। বরং ছেলেদের খেলায় খুশি তিনি। ম্যাচ শেষে জানান, দল পরিকল্পনা অনুযায়ী খেলেছে।

এই নিয়ে ম্যাচ শেষে হাবাস বলেন, “ সব ম্যাচ এক রকম হয় না। আমরা আইএসএলের এক নম্বর দলের বিরুদ্ধে খেলতে নেমেছিলাম। দু’দলই একাধিক গোলের সুযোগ তৈরি করেছে। আমরা গোল করতে না পারলেও গোল খাইনি। আমার মনে হয়, ম্যাচের ফল ঠিকই আছে।“ এরপর হাবাস আরও বলেন, ‘‘এখন আমার প্রধান কাজ পরের ম্যাচের জন্য ফুটবলারদের শারীরিক ভাবে ফিট করে তোলা। জামশেদপুর এফসির বিরুদ্ধে অবশ্যই আমরা তিন পয়েন্টের লক্ষ্য নিয়ে মাঠে নামব। ওদেরও নিশ্চয়ই একই লক্ষ্য থাকবে। ওড়িশার বিরুদ্ধে দলের পারফরম্যান্স ভাল হয়েছে। তবে আরও উন্নতি প্রয়োজন আমাদের। প্রথমার্ধের শেষ ২০ মিনিট আমরা বলের নিয়ন্ত্রণ তেমন রাখতে পারিনি। আমাদের আরও বেশি সময় বল দখলে রাখা উচিত ছিল।”

গতকাল আইএসএলের ম্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে গোলশূন্য ড্র করে মোহনবাগান সুপার জায়ান্ট। ম্যাচে বেস কয়েকবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল হাবাসের দল। তবে তা কাজে লাগাতে ব্যর্থ হয় সবুজ-মেরুন। যার ফলে ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় মোহনবাগানকে। এই ড্র এর ফলে ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে হাবাসের দল।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...