Saturday, April 4, 2026

যোগীরাজ্যে স্কুলের গা ঘেঁষে মদের দোকান! মদ্যপদের তাণ্ডব থেকে বাঁচতে হাই কোর্টের দ্বারস্থ ৫ বছরের খুদে

Date:

Share post:

বয়স মাত্র পাঁচ বছর। কিন্তু একরত্তি হলে কী হবে তাঁর প্রতিবাদী ভাবমূর্তির জন্য সংবাদ শিরোনামে উঠে এসেছে। ছোট্ট বয়স হলেও অন্যায় দেখলেই প্রতিবাদ করতে এতটুকু পিছপা হয়নি। আর যোগীরাজ্যের (Yogi State) এই খুদে পড়ুয়ার (Student) জ্ঞানবোধ দেখে রীতিমতো তাজ্জব দেশবাসী। সূত্রের খবর, নিজের স্কুলের সামনেই দেদারে চলছে মদ বিক্রি। আর মদ্যপ অবস্থায় স্কুলের সামনে হইচই থেকে শুরু করে গণ্ডগোল সবকিছুই চলছিল। তাতে লেখাপড়া তো দূর দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছিল স্কুলের পরিবেশও। আর লাগাতার সেই ছবি দেখে একবারেই মেনে নিতে পারেনি পড়ুয়া। আর সেকারণেই পরিস্থিতি থেকে মুক্তি পেতে একেবারে এলাহবাদ হাই কোর্টে (Allahabad High Court) মামলা দায়ের করল কানপুরের (Kanpur) বাসিন্দা নাবালক অর্থব (Arthav)। বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে জোর চর্চা। একটা স্কুলের পাশে কীভাবে রমরমিয়ে একটা মদের দোকান চলতে পারে তা নিয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) প্রশ্ন ছুঁড়েছেন অনেকেই।

বিষয়টা ঠিক কী? জেনে নেওয়া যাক!

উত্তর প্রদেশের কানপুরের আজাদ নগর শেঠ জয়পুরিয়া স্কুলে লেখাপড়া করত অর্থব। আর সেই স্কুলের একেবারে গা ঘেঁষে রয়েছে একটি মদের দোকান। সকালে দোকান খোলার পর থেকেই মদ্যপরা ভিড় জমাতে শুরু করে। পাশাপাশি স্কুল চলাকালীন মদ্যপদের মধ্যে চলে বিস্তর ঝামেলা। আর বিষয়টি মাত্রাতিরিক্ত হতেই হাই কোর্টের দ্বারস্থ হয় ওই পড়ুয়া। স্কুলের পরিবেশ ফিরিয়ে দিতে এলাহবাদ হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে অর্থব।

আবেদনে বলা হয়েছে, অনেক ক্ষেত্রে কম বয়সি পড়ুয়াদের সামনেই মদ্যপরা অশান্তি শুরু করেন। চলে মারপিট, গালিগালাজও। পাশাপাশি আবেদনপত্রে দোকানটিকে ‘সমাজবিরোধীদের আখড়া’ বলেও অভিযোগ জানানো হয়েছে। তবে যত দ্রুত সম্ভব ওই মদের দোকানটি তুলে দেওয়ার আবেদন জানানো হয়েছে। যদিও দোকান কর্তৃপক্ষের তরফে সাফ জানানো হয়, দোকানটি পুরোনো। পরে ওই বেসরকারি স্কুল সেখানে করা হয়েছে। তবে একটা স্কুলের গা ঘেঁষে কীভাবে একটি মদের দোকান থাকতে পারে তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছে আদালত।

এলাহবাদ হাই কোর্টের বিচারপতি মনোজ কুমার গুপ্ত এবং বিচারপতি ক্ষিতিজ শৈলেন্দ্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছে। আগামী ১৩ মার্চ মামলার পরবর্তী শুনানি। ওই দিন যোগী সরকারকে বিস্তারিত জানানোর নির্দেশ দেওয়া হয়েছে যোগী সরকারকে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...