Thursday, June 25, 2026

সোশ্যাল মিডিয়ায় ভোটের সূচি ‘ভুয়ো’! কী বলছে নির্বাচন কমিশন

Date:

Share post:

দেশে ভোটের বাদ্যি বেজে গেছে। সরকার- বিরোধী সব পক্ষই নিজেদের ঘুঁটি সাজাতে ব্যস্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে দেশের লোকসভা নির্বাচন (Loksabha Election 2024) কবে? পরীক্ষা এবং আইপিএলের মাঝে যখন নির্বাচনের সূচি নিয়ে জলঘোলা হচ্ছে তখনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘এক দফায় নির্বাচনের’ ঘোষণা! জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission of India) এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট সমাজ মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। যেখানে জানানো হয়েছে যে আগামী ১৯ এপ্রিল এক দফায় লোকসভা ভোটগ্রহণ এবং ২২ মে ফল ঘোষণা হবে। এরপরই বিষয়টি নিয়ে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন (ECI)। তাদের কথায়, গোটা ব্যাপারটাই ভুয়ো। এরকম কোনও নির্ঘণ্ট কমিশনের তরফে প্রকাশ করা হয়নি।

ভাইরাল মেসেজে লেখা হয়, যে মার্চ মাসের ১২ তারিখ ভোট ঘোষণা করা হবে এবং ১৯ এপ্রিল গোটা দেশে এক দফাতেই ভোট হবে। ঝড়ের গতিতে সকলের হোয়াটসঅ্যাপেই ছড়িয়ে পড়ে এই মেসেজ। বিভ্রান্তি তৈরি হয় সাধারণ মানুষের মধ্যে। এরপরই নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিল যে ভোট ঘোষণা সাংবাদিক বৈঠকের মাধ্যমেই হয় কোনও সোশ্যাল মিডিয়ায় প্রচার করে নয়। ভাইরাল বিজ্ঞপ্তি দেখে চিন্তার কোনও কারণ নেই, এটি সম্পূর্ণ ভুয়ো। তবে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি কমিশনের তরফ থেকে শুরু করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সরকারি আমলাদের বদলির ক্ষেত্রে আরও কড়া হওয়ার কথা জানানো হয়েছে। আগামী ৪ মার্চ ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে এ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের (Election Commission) ফুলবেঞ্চ। মার্চের দ্বিতীয় সপ্তাহেই সম্ভবত ভোটের তারিখ ঘোষণা হতে পারে। কিন্তু ইলেকশন কমিশনের এক্স হ্যান্ডেল থেকে এই ধরনের বিভ্রান্তিকর পোস্ট কীভাবে করা হলো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।


Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...