Wednesday, June 24, 2026

রাজনীতি করবেন না! সন্দেশখালি নিয়ে এতদিনে নীরবতা ভেঙে কেন বললেন সাংসদ নুসরত

Date:

Share post:

৮ ফেব্রুয়ারি থেকেই দফায় দফায় অশান্তি ছড়ায় সন্দেশখালিতে। প্রায় ১৬-১৭দিন ধরে পুলিশ-প্রশাসন সদর্থক ভূমিকা নেওয়া সত্ত্বেও বাইরের উস্কানিতে সন্দেশখালি অশান্তি চলছে। অথচ তাঁরই লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালি যাওয়া তো দূরস্ত, তেমন কোনও পোস্ট বা মন্তব্যও করতে দেখা যায়নি বসিরহাটের সাংসদ-অভিনেত্রী নুসরত জাহানকে (Nusrat Jahan)। এই নিয়ে সংবাদ মাধ্যম সরব হওয়ার পরেই রবিবার নিজের X হ্যান্ডলে উল্টে বিষয়টি নিয়ে রাজনীতি হচ্ছে বলে অভিযোগ করেন বসিরহাটের সাংসদ।

কী লিখেছেন নুসরত জাহান?
“একজন মহিলা এবং জনপ্রতিনিধি হিসাবে আমি সবসময় আমার দলের নির্দেশ মেনে চলি। জনসেবা করারই চেষ্টা করি। সন্দেশখালিতে ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। সাধারণ মানুষের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। আমরা কেউই আইনের ঊর্ধ্বে নই। সেই কারণে আইন মেনেই আমরা যা করণীয়, তাতে প্রশাসনকে সাহায্য করছি।”

এরপরেই নুসরত জানান,
”সুসময় বা দুঃসময়, আমি আমার সংসদীয় এলাকার মানুষদের সঙ্গে আছি। আমি বিশ্বাস করি রাজ্য সরকার এবং প্রশাসনের উপর সকলের বিশ্বাস রয়েছে।”
এরপরেই ক্ষোভ প্রকাশ করেন বসিরহাটের সাংসদ (Nusrat Jahan)। তিনি লেখেন,
”যেটা ভুল তার নিন্দা অবশ্যই করুন। তবে আমাদের একে অপরকে নিশানা করা ঠিক নয়। আসুন সকলে মিলে শান্তি ফেরানোর চেষ্টা করি। শান্তি ফেরানো এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। বাকি কে কি বলল কিছু যায় আসে না। আমি আগেও বলেছি, আবার বলছি রাজনীতি করবেন না।”

নুসরত জাহানের মতে, তিনি দলের নির্দেশ মতোই কাজ করছেন। যাঁরা তাঁকে দোষারোপ করছেন, তাঁরা সেটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে করছেন।

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...