Friday, April 3, 2026

চার্চে প্রার্থনার সময় এলোপাথাড়ি গুলি, বুরকিনা ফাসো-তে মৃত ১৫

Date:

Share post:

পশ্চিম আফ্রিকার বুরকিনা ফাসোতে (Burkina Faso) একটি চার্চে সন্ত্রাসবাদী হামলায় প্রাণ গেল ১৫ জনের। আহত বেশ কয়েকজন। রবিবার এই ঘটনায় কোনও সন্ত্রাসবাদী সংগঠন দায় স্বীকার না করলেও দেশের এই অঞ্চল সম্প্রতি বেশ কয়েকবার সন্ত্রাসবাদী হামলার শিকার হয়েছে।

রবিবার সকালে বুরকিনা ফাসোর উত্তর-পূর্বে এসাকানে (Essakane) গ্রামে একটি চার্চে প্রার্থনা চলাকালীন হামলা চালায় দুষ্কৃতিরা। চার্চের তরফে জানানো হয় সশস্ত্র দুষ্কৃতিদের দল বন্দুক নিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৩জনের। হাসপাতালে আরও ২ জন মারা যান। আহত আরও ৩ জন।

সম্প্রতি পশ্চিম আফ্রিকার বুরকিনা ফাসো, নাইজার, মালি সহ কয়েকটি প্রতিবেশী দেশে ফরাসি সেনা প্রত্যাহার উদযাপন নিয়ে উৎসব পালন করা হয়। কিন্তু ইতিমধ্যেই বুরকিনা ফাসো সন্ত্রাসবাদী হামলায় জর্জরিত। দেশের সেনা উত্তর-পূর্ব দিকে সন্ত্রাসবাদী, বন্দুকবাজদের (gunmen) নিয়ন্ত্রণে ব্যস্ত। তারই মধ্যে রবিবারের ঘটনায় একসঙ্গে মৃত্যু হল ১৫ জনের। যদিও তা নিয়ে এখনও কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি দেশের তরফে।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...