Monday, June 15, 2026

একম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের

Date:

Share post:

একম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ জয় ভারতের। এদিন রাঁচিতে ইংরেজদের ৫ উইকেটে হারায় রোহিত শর্মার দল। এই জয়ের ফলে সিরিজে ৩-১ এগিয়ে টিম ইন্ডিয়া। এদিন ভারতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন শুভমন গিল এবং ধ্রুভ জুরেল। ৫২ রানে অপরাজিত শুভমন গিল । ৩৯ রানে অপরাজিত ধ্রুভ।

ম্যাচের চতুর্থ ভারতের দ্বিতীয় ইনিংস শুরু করেন যশস্বী জসওয়াল এবং অধিনায়ক রোহিত শর্মা। ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্য ছিলো ১৫২ রান। ৫৫ রান করেন রোহিত। ৩৭ রান করেন যশস্বী। রান পাননি সরফারাজ-জাদেজা-রজত পতিদার। শূন্য রান করেন রজত পতিদার এবং সরফারাজ খান। ৪ রান করেন রবীন্দ্র জাদেজা। ভারতের হয়ে জয় এনে দেন শুভমন-ধ্রুভ জুটি। ধ্রুভের ইনিংসে স্বস্তি ফিরল বিসিসিআই নির্বাচকদের। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের পর ধ্রুব জুরেলকেই জাতীয় দলের পরবর্তী উইকেটকিপার হিসাবে দেখছেন সবাই। তিনি যে দলে নিজের জায়গাটা আরও জোরাল করে নিলেন সেটা স্পষ্ট হল চতুর্থ টেস্টেই। প্রথম ইনিংসে ৯০ রান করার কঠিন পরিস্থিতিতে দ্বিতীয় ইনিংসেও ৩৯ রান করে অপরাজিত থাকেন জুরেল। ইংল্যান্ডের হয়ে তিন উইকেট নেন শোয়েব বাসির। একটি করে উইকেট নেন জো রুট এবং টম হার্টলি।

আরও পড়ুন- অস্ত্রোপচার করাতে ইংল্যান্ড উড়ে যাচ্ছেন শামি : সূত্র

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...