Tuesday, June 23, 2026

অভিষেকই সঠিক, আইনি জটেই আটকে ছিল শাহজাহানের গ্রেফতার: সময়সীমা বেঁধে পোস্ট কুণালের

Date:

Share post:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সঠিক বলেছিলেন। আইনি জটেই আটকে ছিল শেখ শাহজাহানের গ্রেফতারের বিষয়টি। সোমবার, কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশের পরেই নিজের এক্স হ্যান্ডেলে এই কথা লেখেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। একই সঙ্গে তিনি জানান, সাতদিনের মধ্যে গ্রেফতার হবে শেখ শাহজাহান।

রবিবারই মহেশতলায় জলপ্রকল্প ও রাস্তার উদ্বোধনের পরে অভিষেক সংবাদমাধ্যমকে স্পষ্ট জানান, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে তৃণমূল (TMC)। অভিযোগ পাওয়ার পরেই উত্তম সর্দারকে সাসপেন্ড করা হয়েছে। তিনি গ্রেফতার হয়েছেন। শিবু হাজারও ধৃত। তাঁকেও পদ থেকে সরানো হয়েছে। তাঁর কথায়, “সারদাকর্তা সুদীপ্ত সেনকে কাশ্মীর থেকে গ্রেফতার করে এনেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধেও দল ব্যবস্থা নিয়েছে। তা হলে শাহজাহানকে গ্রেফতার না করার কী আছে?”  এরপরেই প্রকাশ্যে আসে সন্দেশখালি নিয়ে কতগুলি এফআইআর করেছে রাজ্য পুলিশ। কিন্তু শাহজাহানের গ্রেফতারের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে আদালতের স্থগিতাদেশ।

আরও পড়ুন: শুরু হওয়ার দুঘণ্টা আগে বাতিল ISC কেমিস্ট্রি পরীক্ষা! প্রশ্নফাঁসের জের?

এদিন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সন্দেশখালি নিয়ে স্বতঃপ্রণোদিত মামলায় শেখ শাহজাহানকে পার্টি করার নির্দেশ দিয়ে জানায়, শাহজাহানে গ্রেফতারে আর কোনও বাধা নেই। আদালতের নির্দেশে পরেই কুণাল ঘোষ (Kunal Ghosh) লেখেন,

“শেখ শাজাহান গ্রেপ্তার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক বলেছিলেন। আদালতের আইনি জটেই বিষয়টা আটকে ছিল। তার সুযোগে রাজনীতি করছিল বিরোধীরা। আজ হাইকোর্ট সেই জট খুলে পুলিশকে পদক্ষেপে অনুমোদন দেওয়ায় ধন্যবাদ। সাত দিনের মধ্যে শাজাহান গ্রেপ্তার হবে।“ এখন শেখ শাহজাহান কবে পুলিশের জালে ধরা পড়ে সেটাই দেখার।





Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...