Tuesday, June 23, 2026

ফের ইডির ডাকে ‘না’ কেজরির! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ‘ধৈর্য’ ধরার অনুরোধ আপের

Date:

Share post:

ইডির সপ্তম বারের তলবেও সাড়া দিলেন না দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal)। সোমবারই তাঁকে ইডির (Enforcement Directorate) দফতরে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কিন্তু আম আদমি পার্টির (AAP) তরফে ইডিকে ধৈর্য ধরার বার্তা দিয়ে সাফ জানিয়ে দেওয়া হয় বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন। সেকারণেই এই মুহূর্তে হাজিরা দিচ্ছেন না আপ সুপ্রিমো। তবে তলব এড়ানো প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁর তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিন ইডির সমনের পাল্টা আপের বিবৃতি প্রকাশ করে সাফ জানায়, বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন। মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১৬ মার্চ। তাই রোজ সমন না পাঠিয়ে ইডিকে ধৈর্য ধরতে এবং আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করার অনুরোধ জানিয়েছে আপ। উল্লেখ্য, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় পঞ্চমবার ইডির সমন এড়ানোর পর কেজরিওয়ালের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। এরপর ৭ ফেব্রুয়ারি মামলার শুনানিতে বিচারক নির্দেশ দেন, আদালতে হাজির হয়ে জবাবদিহি করতে হবে আপ প্রধানকে। এই পরিস্থিতিতে গত ১৭ ফেব্রুয়ারি ভার্চুয়াল শুনানিতে হাজিরা দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী জানান, দিল্লি বিধানসভায় আস্থাভোট থাকার কারণে তিনি সশরীরে আদালতে হাজিরা দিতে পারছেন না। এরপর আদালত তাঁকে আগামী ১৬ মার্চ সশরীরে আদালতে হাজিরা দেওয়ার অনুমতি দিলেও তা এড়িয়ে যান কেজরি। এ বার সপ্তম সমনও এড়ালেন তিনি।

তবে বারবার সমন এড়ানোর অভিযোগে কেজরির বিরুদ্ধে ইডি এবার কী পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয়। তবে লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের মোদি সরকার বড় কোনও অশান্তি চাইছে না। দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিলে অশান্ত হতে পারে ভারতের রাজধানী শহর। আর সেকারণেই হয়তো মেপে পা ফেলতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, এমনটাই মত রাজনৈতিক মহলের।

 

 

 

 

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...