Thursday, June 25, 2026

বীরভূমে উদ্ধার তাজা বোমা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১

Date:

Share post:

বীরভূম জেলার (Birbhum district) বিভিন্ন জায়গা থেকে তাজা বোমা এবং বন্দুক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, ছ’ড্রাম তাজা বোমা উদ্ধার করেছে নানুর (Nanur) এবং কীর্ণাহার থানার পুলিশ। একই সঙ্গে, নানুরে আগ্নেয়াস্ত্র-সহ এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি ইলামবাজারেও (Ilambazar) ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মঙ্গলবার ভোরে সরদাঙ্গা ও ল’ডাঙ্গা গ্রামের মাঝে একটি পুকুর পাড়ে তল্লাশি চালায়। তখন দুটি ড্রামে প্রায় ৪২টি তাজা বোমা মজুদ থাকতে দেখা যায়। পুলিশ বোমাগুলিকে বাজেয়াপ্ত করে। বীরভূমের ইলামবাজার থানা, গোপন সূত্রে খবর পেয়ে নাচুনসা গ্রামের এক নদীর পাড় থেকে এক ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করা হয়। বোমা নিষ্ক্রিয় করতে দ্রুত সিআইডির বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে। মৃত ব্যক্তির নাম আকাল মোল্লা। নানুরের তাখোরা ও ব্রাহ্মণখণ্ড গ্রামে তল্লাশি চালিয়ে দুই ড্রাম করে মোট চার ড্রাম তাজা বোমা উদ্ধার করা গেছে।


Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...