Tuesday, June 9, 2026

তৃণমূল করলে মানুষকে বঞ্চনা করা যাবে না: পুরুলিয়ায় নেতা-কর্মীদের কড়া বার্তা দলনেত্রীর

Date:

Share post:

তৃণমূল করলে মানুষের পাশে থাকতে হবে। না হলে তৃণমূল ছাড়তে হবে। মঙ্গলবার, পুরুলিয়ার সভামঞ্চ থেকে দলীয় নেতা-কর্মীদের কড়া বার্তা দিয়েছেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর স্পষ্ট নির্দেশ, তৃণমূল কংগ্রেস করলে মানুষকে বঞ্চনা করা যাবে না। মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে, যদি সেটা না করতে পারেন তা হলে বিজেপি-কংগ্রেস-সিপিএম করুন- স্পষ্ট জানালেন মমতা।

এদিন পুরুলিয়ার সভা থেকে বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল (TMC) সভানেত্রী। তাঁর অভিযোগ, এরা নিজেরাই অশান্তি ছড়ায়। তারপর শাসকদলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে। বিভিন্ন জনজাতির মধ্যে অশান্তি বরদাস্ত করবেন না বলেও সাফ জানিয়ে দেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, আদিবাসী, মাহাতো, কুর্মি- জনজাতির মধ্যে অশান্তি বাঁধানোর যে ষড়যন্ত্র চলছে, তা কড়া হাতে দমন করা হবে।

এরপরেই দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্য তৃণমূল সুপ্রিমোর স্পষ্ট বার্তা, “মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করবেন। মানুষই বড়। মানুষই জিতিয়েছে। মানুষ ছুড়ে ফেলে দিলে কেউ পুছবে না। আমার সাথে যাঁরা দল করবেন, আমার সাথে থাকবেন, তাঁরা এই কথাটা বিশ্বাস করবেন। আর এটা যাঁরা বিশ্বাস করেন না- তাঁরা বিজেপি, কংগ্রেস, সিপিএম করুন।“ দলীয় কর্মীদের কড়া নির্দেশ, তৃণমূল করলে মানুষকে বঞ্চনা করা যাবে না।

সন্দেশখালি-সহ বেশ কয়েকটি জায়গায় বিচ্ছিন্নভাবে অভিযোগ উঠছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। কড়া হাতে পরিস্থিতি সামলেছে শাসকদল। অভিযোগ প্রমাণ হলে সাসপেন্ড করা হচ্ছে, পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে অভিযুক্ত নেতাকে। এই বিষয়ে রেয়াত করা হচ্ছে না কোনও হেভিওয়েটকেও। এদিন সভা থেকে ফের একবার মানুষের পাশে থেকে কাজ করার বার্তা দিলে তৃণমূল সভানেত্রী। না হলে দল যে কড়া সিদ্ধান্ত নেবে, তারও ইঙ্গিত দিয়ে রাখলেন মমতা।



Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...