Tuesday, June 9, 2026

মুখ ঢেকে গ্রামবাসীদের ভিড়ে মিশে সন্দেশখালিতে বামপন্থী বিশিষ্টজনেরা

Date:

Share post:

সম্প্রতি কিছুটা ছদ্মবেশে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ১৪৪ ধারা উপেক্ষা করে সন্দেশখালি ঢুকেছিলেন। কার্যত সেই কৌশলেই এবার ঠিক সন্দেশখালিতে পৌঁছলেন তথাকথিত বামপন্থী বিশিষ্টজনেরা। মঙ্গলবার মুখ ঢেকে গ্রামবাসী সেজে সন্দেশখালি যান তাঁরা।এরপর ঘুরে ঘুরে গ্রামবাসীদের অভাব-অভিযোগ শোনার চেষ্টা করেন তাঁরা।

এদিন সকালে অভিনেতা বাদশা মৈত্র, দেবদূত ঘোষ, সৌরভ পালধী, জয়রাজ ভট্টাচার্য, বিমল চক্রবর্তী, সীমা মুখোপাধ্যায়রাও সন্দেশখালি যান। ১৪৪ ধারা জারি থাকায় চারজন করে ভাগে ভাগে নতুনপাড়া, পোলপাড়া এলাকায় পৌঁছন তাঁরা।

পরে ধামাখালিতে পৌঁছে অভিনেতা বাদশা মৈত্র বলেন, “মহিলাদের লড়াইকে কুর্নিশ। সবাইকে বলেছি কোনওভাবে আইন নিজের হাতে তুলে নেবেন না। সমস্যা সমাধান প্রশাসনকে করতে হবে। আইন মেনেই করবে। বার বার বলেছি কোনও ধর্ম, বর্ণ, সম্প্রদায় নিয়ে ভেদাভেদ করবেন না।” অশান্তির ঘটনায় অভিযুক্ত সিপিএম সমর্থকদের মুক্তির দাবি জানিয়েছেন বাদশা।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...