Monday, April 6, 2026

আজ উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, কর্নাটকে রাজ্যসভা নির্বাচন

Date:

Share post:

আজ উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, কর্নাটকে রাজ্যসভার নির্বাচন। অখিলেশ যাদব (Akhilesh Yadav) বনাম আদিত্যনাথ সরকার- জিতবে কে? ইতিমধ্যেই অঙ্ক কষা শুরু হয়ে গেছে। লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে এটাই কি ‘ইন্ডিয়া’ (INDIA allience) জোটের শক্তি পরীক্ষা? প্রশ্ন রয়েছে রাজনৈতিক মহলে। আজ ভোটগ্রহণের পরেই শুরু হবে গণনা।

উত্তরপ্রদেশে রাজ্যসভার ১০টি আসনে নির্বাচন আজ।বতর্মানে ৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভায় চারটি আসন খালি। ভোট দেবেন ৩৯৯ জন বিধায়ক। রাজ্যসভায় এক জন প্রার্থীকে জিততে পেতে হবে ৩৭টি ভোট। আট প্রার্থীকে জেতাতে বিজেপির প্রয়োজন ২৯৬টি ভোট।অন্যদিকে তিন প্রার্থীকে জেতাতে অখিলেশ যাদবের দলের প্রয়োজন প্রয়োজন ১১১টি ভোট।

কংগ্রেস শাসিত হিমাচলের একটি আসনেও ক্রস ভোটিংয়ের আশায় প্রার্থী দিয়েছে বিজেপি। কর্নাটকে পরিষদীয় অঙ্ক বলছে চারটি আসনের মধ্যে কংগ্রেসের তিনটি এবং প্রধান বিরোধী দল বিজেপির একটিতে জেতার সম্ভাবনা রয়েছে। কিন্তু আর এক বিরোধী দল জেডিএসের সঙ্গে জোট বেঁধে দু’টি আসনে লড়তে নেমেছে পদ্মশিবির। শেষ হাসি কার সেটাই দেখার।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...