Tuesday, February 3, 2026

ভাইরাল অডিও! রাজ্য সভাপতি সুকান্ত থেকে কেন্দ্রীয় মন্ত্রী সম্পর্কে বি.স্ফোরক বিজেপি বিধায়ক নীলাদ্রি

Date:

Share post:

লোকসভার আগে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। একদিকে হুগলিতে যখন দলীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা দেখিয়ে দলেরই একাংশ দেওয়াল লিখন শুরু করেছে, ঠিক তখনই বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় প্রতি মন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে তোলাবাজি এবং দুর্নীতির অভিযোগে আঙুল তুললেন বিজেপিরই বিধায়ক! যা নিয়ে শুধু বাঁকুড়া নয়, রাজ্যজুড়ে শোরগোল শুরু হয়ে গিয়েছে।

একটু ভাইরাল অডিও ক্লিপ সামনে এসেছে। যেখানে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা কোনও অজ্ঞাত ব্যক্তির সঙ্গে ফোনালাপে দলীয় সাংসদ সুভাষ সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর নিশানায় ছিল রাজ্য বিজেপি নেতৃত্ব। ওই অডিও ক্লিপের প্রেক্ষিতে দলীয় বিধায়ককে উদ্দেশ্য করে পাল্টা উচ্ছৃঙ্খল বলে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার।

তবে এই প্রথম নয়, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ সুভাষের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হয়েছিলেন বিজেপি কর্মীদের একাংশ। ওই সময় বেশ কয়েক ঘন্টা পার্টি অফিসে ‘বন্দি’ হয়েছিলেন সুভাষ। এ বার সুভাষের বিরুদ্ধে আঙুল তুলেছেন খোদ তাঁর দলেরই বিধায়ক।

ভাইরাল অডিও ক্লিপে সুভাষ সরকার সম্পর্কে এক জনকে বলতে শোনা গিয়েছে, “আমাদের সাংসদ তথা মন্ত্রী চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে পর্যন্ত তোলা আদায় করেন। ভদ্রতার মুখোশের আড়ালে তিনি সর্বত্রই এমনটা করে চলেছেন।” যে অডিওর কণ্ঠস্বর হুবহু নীলাদ্রির সঙ্গে মিলে যায়। ওই বক্তাকে আসন্ন লোকসভা ভোটে প্রার্থী নির্বাচন নিয়েও মন্তব্য করতে শোনা গিয়েছে। তাঁকে বলতে শোনা গিয়েছে, “একবার শুধু নীলাদ্রির নামটা ঘোষণা হয়ে যাক, তার পর পাগলা ভোট হবে। কিন্তু সে জায়গায় লকেট বা সুভাষদাকে দিলে কর্মী খুঁজে পাওয়া যাবে না।”

ভাইরাল ফোনালাপের শুরুতে দলের সংগঠন নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে বিজেপি বিধায়ককে। তিনি বলছেন, “এ রাজ্যে দল এখন বিদ্যার্থী পরিষদ লাইনে চলছে। তাই বাচ্চা-বাচ্চা ছেলেদের সংগঠনের পদে বসিয়ে দেওয়া হয়েছে। সাংগঠনিক দক্ষতা যাদের আছে, তাদের কিছু জানতে দেওয়া হচ্ছে না।” ফোনালাপের একেবারে শেষে বক্তাকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে নিয়ে শোনা যায়, “শুধু মোদি হাওয়ায় ভোট জেতা যাবে না। ভোটে জিততে হলে কর্মীদের চাই। সুকান্ত মজুমদার বাঁকুড়ার মাটিকে কতটা চেনেন? ক’বার তিনি বাঁকুড়ায় এসেছেন?”

আরও পড়ুন- জামতাড়ায় ভ.য়াবহ ট্রেন দু.র্ঘটনায় মৃ.ত ১২, আ.হত বহু

 

spot_img

Related articles

শহরতলির যানজট রুখতে উদ্যোগী নবান্ন, শুরু হচ্ছে বিশেষ সমীক্ষা

কলকাতা লাগোয়া শহরতলি এবং জেলা শহরগুলিতে ক্রমবর্ধমাণ যানজটের জাঁতাকল থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে বড় পদক্ষেপ করল রাজ্য...

টাকার অঙ্ক অনেক কম, কারা সম্প্রচার করবে ISL? জানিয়ে দিল AIFF

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইএসএল(ISL)। সোমবার সকালেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন(AIFF) লিগের মিডিয়া রাইটস সংক্রান্ত টেকনিক্যাল...

শবেবরাতে বাজি নিয়ন্ত্রণে কড়া হাইকোর্ট: রাত ১০টার পর বাজি ফাটালেই আইনি পদক্ষেপ

উৎসবের আনন্দ যেন অন্যের কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়, তা নিশ্চিত করতে ফের কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট।...

গণতন্ত্র বিপন্ন! ওপার বাংলার ‘প্রহসন’ নিয়ে সরব হাসিনা-পুত্র সজীব

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন নিয়ে প্রতিবাদের সুর চড়ালেন শেখ হাসিনা-পুত্র সজীব ওয়াজেদ জয়। সোমবার বিকেলে...