Friday, June 26, 2026

স্বর্গে যেতে চাইলে বিজেপিকে ভোট দিন, ভাইরাল পদ্ম সাংসদের কীর্তি

Date:

Share post:

ভোটের আগেই শুরু দাদাগিরি, ভিডিও ফাঁস তেলেঙ্গানার (Telengana)বিজেপি সাংসদ ডি অরবিন্দের (BJP D Arvind)। হিন্দুত্বের মিথ্যে ধ্বজা উড়িয়ে ভোট রাজনীতি শুরু। সম্প্রতি গেরুয়া নেতাকে বিজয় সংকল্প যাত্রায় রীতিমতো হুমকি দিতে দেখা যায় ভোটারদের। কার্যত ইমোশনাল ব্ল্যাকমেল করেছেন পদ্ম নেতা বলেই মনে করা হচ্ছে। ভাইরাল ভিডিওতে দেখা যায় সাংসদ বলছেন, মোদি সরকারের (Modi government)প্রকল্পের সুবিধা গ্রহণের পরও যদি কেউ বিজেপিকে না ভোট দেয় সেক্ষেত্রে তাঁর নরকে যাওয়া কেউ আটকাতে পারবেনা। এরপরই গোটা বিষয়টি নিয়ে বিজেপি সরকারের (BJP Government)বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন বিরোধীরা।

লোকসভা নির্বাচনের প্রাক্কালে একদিকে যেমন নিজেদের দাঁত নখ বের করে বিরোধীদের উপর নিজেদের রাগ উগরে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি (BJP),ঠিক তেমনই ভোট দেওয়ার জন্য ইমোশনাল ব্ল্যাকমেল, মানুষের অসহায়তার সুযোগ নেওয়া এবং হুমকি দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠছে দলের নেতাদের বিরুদ্ধে। এবার সেই তালিকায় নিজের নাম লেখালেন তেলেঙ্গানার বিজেপি সাংসদ ডি অরবিন্দ। নিজামবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ ডি অরবিন্দের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে বিজেপি সাংসদ বলছেন, “আপনাদের খাওয়ানোর হাতটি কামড়াবেন না। আপনারা বিনামূল্যে খাবার পাচ্ছেন, বিনামূল্যে গ্যাস পাচ্ছেন, ভালো স্কুল তৈরি হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আপনার স্বাস্থ্যের যত্ন নিচ্ছেন। বিয়ের জন্য টাকা পাঠাচ্ছেন। তিনি স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ দিচ্ছেন। নরেন্দ্র মোদিই তিন তালাক বাতিল করেছেন এবং আপনার আত্মসম্মান নিশ্চিত করেছেন।এত কিছুর পরেও, আপনি যদি কংগ্রেস বা বিআরএসকে ভোট দেন, তাহলে আপনাদের নরকে যেতে হবে।” এখানেই শেষ নয়, যে ভোটাররা বিজেপিকে ভোট দেবেন না তাঁরা প্রকৃত হিন্দু নয় বলেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এরপরই সরব বিরোধীরা।


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...