Tuesday, February 3, 2026

লোকসভার নির্বাচন বিধির আগেই CAA লাগু! কড়া সমালোচনা তৃণমূলের

Date:

Share post:

লোকসভা ভোটের নির্বাচন বিধি লাগু হওয়ার আগেই সংশোধিত নাগরিকত্ব আইন লাগু করার পরিকল্পনা কেন্দ্র সরকারের। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে মার্চের শুরুতেই এই আইন গোটা দেশে লাগু হওয়ার সম্ভাবনার কথা জানা গিয়েছে। ইতিমধ্যেই বাংলা সহ গোটা দেশে কয়েক লক্ষ মানুষের আধার কার্ড বাতিলের ঘটনা শুরু হওয়ার পরই কেন্দ্র সরকারের CAA লাগু করার পরিকল্পনার আঁচ পাওয়া গিয়েছিল বলে দাবি তৃণমূলের। ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে ভোটের আগে বিজেপির CAA পরিকল্পনা বাংলায় করতে দেওয়া যাবে না বলেই দাবি তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের।

২০২৩-এর ডিসেম্বরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আভাস দিয়েছিলেন ২০১৯ সালে আইনে পরিণত হওয়া সংশোধিত নাগরিকত্ব আইন লাগু করা হবে দ্রুত। তবে লোকসভা ভোটের একেবারে আগেই তা হওয়ার সম্ভাবনা রয়েছে কি না তা নিয়ে সন্দেহ ছিল। জানুয়ারির শেষের দিক থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে আধার কার্ডের লিঙ্ক সাময়িক বা কারো সম্পূর্ণভাবে বাতিল হওয়ার ঘটনা শুরু হতেই বিভিন্ন এলাকায় CAA লাগু হওয়ার আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জাতীয় নির্বাচন কমিশন ভোট ঘোষণা করলেই মার্চের মাঝামাঝি লোকসভা ভোটের নির্বাচন বিধি লাগু হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর আর আইন কার্যকর করার নির্দেশিকা জারি করতে পারবে না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক দাবি করেছেন যে কোনও সময়ে এই নির্দেশিকা জারি করতে পারে স্বরাষ্ট্রমন্ত্রক।

তবে লোকসভা ভোটের আগে এই আইন কার্যকর করা বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতির অন্যতম উদাহরণ হতে চলেছে। ২০১৯ সালে আইনে পরিণত হওয়া CAA এতদিনে লাগু করার কথা বিজেপির পরিকল্পনায় ছিল না। তবে বাংলায় ভোটের আগে পরিস্থিতিকে আরও অশান্ত ও সাধারণ মানুষের মধ্যে অস্থিরতা বয়ে আনতে পারে এই আইনের কার্যকারিতা। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানান, ‘অর্থনীতি বিপর্যস্ত সেই জায়গায় ধর্মের নামে রাজনীতি। তৃণমূলের প্রতিবাদে আধার বাতিলের কাজ ধরা পড়ে গিয়েছে। এগুলো CAA, NRC করার আগের ধাপ। তৃণমূল প্রতিবাদ চালিয়ে যাবে। ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ বা প্রতিহিংসার রাজনীতি করতে দেওয়া যাবে না।’

spot_img

Related articles

বাংলায় সুপার ইমার্জেন্সি চলছে, সাহস থাকলে রাজনৈতিক-গণতান্ত্রিক লড়াই করুন: দিল্লিতে চ্যালেঞ্জ মমতার

“সাহস থাকলে রাজনৈতিক এবং গণতান্ত্রিক ভাবে লড়াই করুন”-দিল্লির চাণক্যপুরীর সাংবাদিক সম্মেলনে থেকে নির্বাচন কমিশন ও বিজেপি একসঙ্গে চ্যালেঞ্জ...

ফুটবলার রহিম নবীর বাবাকে হিয়ারিং নোটিশ, অসুস্থ হয়ে ICU-তে ৯৫ বছরের বৃদ্ধ 

এসআইআরের হিয়ারিং নোটিশ (SIR hearing notice) ঘিরে এবার আতঙ্কিত পান্ডুয়া। ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার শুনানির জন্য ডাক...

উল্টো চাল দিতে গিয়ে বিপাকে পাকিস্তান! বিশ্বকাপ বয়কটের হুমকিতে ফিরছে ‘গম্ভীর’ বার্তার প্রসঙ্গ

বাংলাদেশকে (Bangladesh cricket team) বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার ‘অজুহাত’ দেখিয়ে ভারতের বিরুদ্ধে ১৫ ফেব্রুয়ারির ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের...

আমেরিকার শুল্ক কমতেই চাঙ্গা শেয়ার বাজার! বিনিয়োগকারীদের মুখে চওড়া হাসি

ভারতীয় পণ্যের উপর আমেরিকার শুল্ক কমতেই মাথা চাড়া দিয়ে উঠল দালাল স্ট্রিট (Dalal Street)। মঙ্গলবার একধাক্কায় প্রায় ২...