Tuesday, June 23, 2026

অন্য মেজাজে বাঁকুড়ার সভায়, ইন্দ্রনীলের গানে ধামসা বাজালেন মমতা

Date:

Share post:

বরাবরই সংস্কৃতি প্রিয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারই এক ঝলক দেখা গেল বুধবার, বাঁকুড়ার (Bankura) খাতড়ার জনসভায়। প্রশাসনিক সভায় পরিষেবা প্রদানের শেষে বক্তব্য রাখেন বাংলার মুখ্যমন্ত্রী। তার পরেই তাঁর নির্দেশ মঞ্চে আনা হয় ধামসা। নিজের হাতে লাঠি তুলে নেন মমতা। রাজ্যের মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী মন্ত্রী ইন্দ্রনীল সেন গাইলেন “ধিতাং ধাতাং বোলে”। মঞ্চে তখন এক অনন্য দৃশ্য।

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “জাতীয় সঙ্গীত হওয়ার আগে আমি ইন্দ্রনীল সেনকে (Indranil Sen) বলব ধামসা-মাদল বাজবে কিন্তু। যাঁদের কাছে ধামসা মাদল আছে এটা তালের গান একটা ধামসা আমার কাছেও নিয়ে আসতে পার। ইন্দ্রনীল গান গাইবে, ওঁর গানের তালে আমিও ধামসা বাজাব।“ তিনি বলেন, “একটা ধামসা দুটো লাঠি, এটা আমার প্রাণের মাটি, এটাই সোনার চেয়ে খাঁটি“।

ইন্দ্রনীলকে “ধিতাং ধাতাং বোলে” গানটি গাইতে বলেন মুখ্যমন্ত্রী। এরপরেই উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, “এই গানটি যাঁরা জানেন তাঁরা তালে তাল মেলাবেন।“ তাঁর নির্দেশে মঞ্চে আসে একটি ধামসা। দুটো লাঠিও চেয়ে নেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, তালও বলে দেন তিনি। এরপরই গানের তালে বেজে ওঠে ধামসা মাদল। মঞ্চে আদিবাসী নৃত্যশিল্পীদের সঙ্গে পা মেলান প্রতিমন্ত্রী জোৎসনা মান্ডি। এরপরে মমতা নিজে এসে সেই নাচের তালে পা মেলান। সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ায় বাংলার মুখ্যমন্ত্রীর এভাবে মিশে যাওয়ায় আপ্লুত বাঁকুড়া।



Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...