Friday, June 19, 2026

রাজ্য পুলিশে আবার স্পোর্টস কোটায় নিয়োগ শুরুর উদ্যোগ

Date:

Share post:

রাজ্যের খেলাধূলার মানকে এগিয়ে নিয়ে যেতে একদিকে যেমন খেলোয়াড়দের বিভিন্ন প্রকল্পের আওতায় এনে ভবিষ্যৎ নিশ্চিৎ করার কাজ শুরু করেছে রাজ্য সরকার। অন্যদিকে নতুনভাবে রাজ্য পুলিশে খেলোয়াড় কোটায় নিয়োগের প্রক্রিয়া শুরু করতে চলেছে। একদিকে কর্মসংস্থান, অন্যদিকে বিভিন্ন প্রতিযোগিতামূলক স্তরে রাজ্যকে প্রতিনিধিত্ব করে রাজ্যের খেলাধূলার মান উন্নয়নও সম্ভব হবে এর ফলে।

দীর্ঘদিন ধরে রাজ্য পুলিশের স্পোর্টস কোটায় নিয়োগ বন্ধ রয়েছে। ফলে জাতীয় স্তরের কোনও প্রতিযোগিতায় রাজ্য পুলিশের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করা সম্ভব হচ্ছে না। একদিকে ফুটবল, ভলিবল, হকি বা বক্সিংয়ের মতো খেলায় রাজ্যের পদক লাভও সম্ভব হচ্ছে না। অন্যদিকে রাজ্যের খেলোয়াড়দের ভালো প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে মানোন্নয়নও সম্ভব হচ্ছে না। এই দুই বিষয়কে মাথায় রেখে রাজ্য পুলিশের পক্ষ থেকে নবান্নে প্রস্তাব পাঠানো হয়।

প্রশাসনিক সূত্রে খবর, নবান্ন সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে। মোট নিয়োগের ২ শতাংশ স্পোর্টস কোটা রাখার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। তবে নির্দেশিকা জারি হলে নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হবে।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...