Saturday, April 4, 2026

পঞ্চম টেস্টের আগে ধাক্কা ভারতীয় শিবিরে, চোট সারাতে লন্ডনে কেএল রাহুল

Date:

Share post:

ইতিমধ্যেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ পকেটে পুরেছে ভারতীয় দল। ৭ মার্চ নিয়মরক্ষার শেষ ম্যাচ। ধরমশালায় শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজের শেষ টেস্ট। কিন্তু ধরমশালাতেও কে এল রাহুলের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বোর্ড সূত্রের খবর, চিকিৎসা করাতে রাহুল লন্ডন উড়ে গিয়েছেন।

হায়দরাবাদ টেস্টে খেললেও, চোটের জন্য চলতি সিরিজের বাকি তিন টেস্টে খেলেননি রাহুল। রাজকোট টেস্টের আগে শোনা গিয়েছিল তিনি ৯০ শতাংশ ফিট। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে পাওয়া যায়নি। এমনকী, রাঁচিতে আয়োজিত চতুর্থ টেস্টেও তিনি খেলতে পারেননি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির পক্ষ থেকে রাহুলকে ঝুঁকি নিতে বারণ করা হয়েছে। ডান হাতের কোয়াড্রিসেপসের সমস্যায় ভুগছেন তিনি। গত বছরেই অস্ত্রোপচার হয়েছিল রাহুলের। এরপর ফিট হয়ে উঠলেও, হায়দরাবাদ টেস্ট খেলার সময় ফের অস্তস্তি বোধ করেন তিনি। কিন্তু বোর্ডের চিকিৎসকরা এর কারণ ধরতে পারছেন না।

বিসিসিআইয়ের এক শীর্ষ কর্তা এই নিয়ে জানিয়েছেন, চিকিৎসকরা ভেবেছিলেন, তৃতীয় টেস্ট থেকেই রাহুল খেলতে পারবে। কিন্তু ফের অস্বস্তির কথা জানায় রাহুল। বিশ্বকাপ ও দক্ষিণ আফ্রিকা সিরিজে কিপিং করার জন্য ওর পেশিতে প্রচুর চাপ পড়েছে। স্ক্যান করা হলেও, উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি। তাই ওর স্ক্যান রিপোর্ট লন্ডনের চিকিৎসকের কাছে পাঠানো হয়েছিল। তিনি পাল্টা জানান, রাহুলকে সামনাসামনি দেখতে চান। তাই বোর্ড ওকে লন্ডনে পাঠিয়েছে। রাহুল পুরোপুরি ফিট না হয়ে ওঠায়, টেস্ট স্কোয়াডে রেখে দেওয়া হচ্ছে রজত পাতিদারকে।

আরও পড়ুন- আজ লাল-হলুদের সামনে ওড়িশা এফসি, কোচ ছাড়াই আজ পরীক্ষায় ক্লেটনদের

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...