Friday, April 3, 2026

এক বছরের প্রেমেই অনুপমকে বিয়ে, রেজিস্ট্রির আগে খোশমেজাজে প্রস্মিতা

Date:

Share post:

বিনোদন জগতের টক অফ দ্য টাউন বললে এখন জ্বলজ্বল করছে দুটো নাম – অনুপম রায় ও প্রস্মিতা পাল (Anupam Roy- Prashmita Pal)। আগামী ২ মার্চ সংগীত জগতের দুই তারকা একে অন্যের হাতে হাত রাখবেন আইনি বিয়ের স্বীকৃতি দিয়ে। কিন্তু অনুপমকে নিয়ে বিতর্ক কম নয়। কীভাবে সামলাচ্ছেন প্রস্মিতা? বিয়ের আগে খোশমেজাজে গায়িকা বলছেন স্টুডিওতেই হবু বরের সঙ্গে প্রথম আলাপ। তখন অবশ্য প্রেমের আভাস ছিল না। পেশাগতভাবে অনেকদিনের সম্পর্কে একে অন্যের সম্পর্কে একটা ধারণা করা গেছে। তারপর এক বছরের প্রেমের সম্পর্কে অনুপমকে কাছ থেকে চিনেছেন গায়িকা। তাই বিতর্কে তিনি মাথা ঘামান না।

‘সজনা’ গায়িকা প্রেমিক অনুপমের স্টারডম নিয়ে সমস্যায় পড়েছেন কি? প্রস্মিতার কথায়, “অনুপমকে যে চেনে, সে জানে ও একজন খুব সাধারণ ও ভালো মনের মানুষ। ওর যে এই সেলিব্রিটি সত্ত্বা সেটা অন্তত ব্যক্তিগত জীবনে নেই।” অনুপমের প্রাক্তনদের নিয়ে ভেবে সময় নষ্ট করতে চান না গায়িকা। তাঁর কথায় নিজেরা ভালো থাকতে পারলে বিতর্ক তৈরি হওয়ার অবকাশ হবে না। একে অন্যকে ফরমাল প্রেমের প্রপোজাল না দিলেও দুই বাড়ির সম্মতিতে আগামী জীবন সুখে কাটাবেন বলে আশাবাদী টলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকা প্রস্মিতা পাল।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...