Monday, June 22, 2026

এগিয়ে থেকেও ওড়িশার কাছে ১-২ গোলে হার লাল-হলুদের

Date:

Share post:

ফের হার ইস্টবেঙ্গল এফসির। এদিন এগিয়ে থেকেও ওড়িশা এফসির কাছে ১-২ গোলে হারাল কার্লোস কুয়াদ্রাতের দল। মরশুমের দ্রুততম গোল করেও ফের দুই গোল খেয়ে হারতে হল লাল-হলুদকে। প্রথম মিনিটেই পিভি বিষ্ণুর গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ওড়িশার রক্ষণকে বোকা বানিয়ে গোল করেন বিষ্ণু। তবে সেই গোল ধরে রাখতে না পেরেই হারতে হল লাল-হলুদকে ২-১ গোলে।

বিষ্ণু মাত্র ৩২ সেকেন্ডে জাল খুঁজে পেয়েছেন। বিষ্ণু একটি থ্রো-ইন গ্রহণ করেন এবং একটি দারুণ দৌড় নেয়। তিনি ওড়িশার তিনজন খেলোয়াড়কে কাটিয়ে বক্সের ভিতর চলে যান এবং অমরিন্দরকে বোকা বানিয়ে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন। পেনাল্টি বক্সের মধ্যে তিন ফুটবলারকে কাটিয়ে গোল করে যান তরুণ বিষ্ণু। তাঁর গোলে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। তবে গোল খেয়েই চাপ বাড়াতে শুরু করে সের্জিও লোবেরার দল। ওড়িশার নরেন্দ্র গেহলট, ইশাক রালতে বারেবারে আক্রমণ করতে থাকেন। ৩৮ মিনিটে যদিও সমতা ফেরায় ওড়িশা। পেনাল্টি থেকে গোল করে যান দিয়েগো মরিসিও। পেনাল্টি বক্সের মধ্যে তাঁকে ফাউল করে ফেলে দেন মহম্মদ রাকিপ। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে এই পেনাল্টির বিরুদ্ধে আবেদন করা হলেও তা স্বাভাবিক ভাবেই শোনেননি রেফারি। প্রভসুকান গিল ঠিক দিকে ঝাঁপালেও শটের জোর এতটাই ছিল যে বল জালে ঢুকে যায়। গোল খেয়ে দ্বিতীয়ার্ধে তিন ফুটবলার পরিবর্তন করে ইস্টবেঙ্গঅল। তবে তাতেও লাভ হয়নি। দ্বিতীয়ার্ধে আরও এক গোল খেয়ে ম্যাচ হেরে মাঠ ছাড়ে লাল-হলুদ।

জাহু কর্ণার করেন। সেখানে তিনি প্রথম পোস্টে নীচু বল রাখেন এবং প্রিন্সটন বলের কাছে পৌঁছে যান। সেখান থেকেই ম্যাচের ৬১ মিনিটে ফল ২-১ করে ওড়িশা। এরপর থেকে আর গোলের মুখ খুলতে পারেনি ইস্টবেঙ্গল। তবে গোল খাওয়ার পরে ইস্টবেঙ্গল জেভাবে তেড়েফুঁড়ে আক্রমণ শুরু করেন ক্লেটন সিলভারা। তা দেখে অনেক সমর্থকই বলতে পারেন, ম্যাচের শুরু থেকে কেন এভাবে আক্রমণের রাস্তায় হাঁটছে না ইস্টবেঙ্গল।

আরও পড়ুন- ডো.পিং-এর অভিযোগে নি.র্বাসিত ফ্রান্সের ফুটবলার পল পোগবা

Related articles

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...