Thursday, June 25, 2026

এটাই গণতন্ত্র, বাংলায় আইনের শাসন রয়েছে! শাহজাহানের গ্রেফতারির মন্তব্য রাজ্যপালের

Date:

Share post:

সন্দেশখালি কাণ্ডে মূল অভিযুক্ত শেখ শাহজাহান রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বললেন, “আমি আগেই বলেছিলাম অন্ধকার সুড়ঙ্গের শেষে আলো থাকবেই। এটাই গণতন্ত্র। আবার আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরবে বাংলায়।”

শেখ শাহজাহানকে গ্রেফতার করতে কোনও বাধা নেই, গত সোমবার স্পষ্ট করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এরপরই সাংবাদিক বৈঠক থেকে শাসক দল তৃণমূলের তরফে থেকে দাবি করা হয়, ৭ দিনের মধ্যে গ্রেফতার হবে শাহজাহান।

সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্তকে গ্রেফতার করতে রাজ্য সরকারকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন আনন্দ বোস। তারই মধ্যে বুধবার রাতেই মিনাখা থেকে গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহানকে। এই প্রসঙ্গে রাজ্যপাল বলেন, “আমার খুব ভাল লাগছে। সবকিছু ভালই হল। বাংলায় এবার ভাল জিনিসই হবে।”


Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...