Saturday, April 4, 2026

বাংলার কথা বলেছি: রাজভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য-বৈঠক সেরে বেরিয়ে জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

প্রধানমন্ত্রী রাজ্যে এলে তাঁর সঙ্গে সাক্ষাৎ করাই সৌজন্য। শুক্রবার সন্ধেয় রাজভবনে গিয়ে নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে দেখা করার পর একথাই জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে তিনি যে বাংলার ন্যায্য পাওনা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন, সে কথাও সূক্ষ্ণভাবে জানিয়ে দেন মমতা। তবে, জনসভা থেকে রাজ্যে শাসকদলকে মোদি যে আক্রমণ করেছেন তার জবাব দলীয়ভাবে দেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

দুদিনের সফরে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী। এদিন, বিকেলে আরামবাগের সভা থেকে রাজ্যের শাসকদলকে নিশানা করেন মোদি। সন্দেশখালি (Sandeshkhali) থেকে শুরু করে বিভিন ইস্যুতে ইঠে আসে প্রধানমন্ত্রীর ভাষণে। অথচ বাংলায় যে কেন্দ্রীয় প্রকল্পের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত- তা নিয়ে কোনও শব্দ খরচ করেননি তিনি। এরপরেই রাজভবনে (Rajbhavan) ফিরলে গিয়ে দেখা করেন বাংলার মুখ্যমন্ত্রী। বৈঠক সেরে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এটা সৌজন্য সাক্ষাৎ। প্রোটোকল মেনেই তিনি এসেছেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, বাংলার যা কথা তা বলেছি। এদিন রাজভবনে ঢোকার সময় মুখ্যমন্ত্রী হাতে বেশ কয়েকটি ফাইল ছিল।

জনসভা থেকে মোদি যে তৃণমূলকে আক্রমণ করেছেন তার জবাব দল দেবে। রাজনৈতিকভাবেই তার জবাব দেওয়া হবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, এদিন রাজভবনে রাজনীতির কথা তিনি বলতে আসেননি বলেও জানান মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর জন্য উপহার স্বরূপ বাংলার মিষ্টি নিয়ে গিয়েছিলেন বলেও জানান মমতা।



Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...