Saturday, April 4, 2026

মহিলাদের অধিকার, আমাদের অঙ্গীকার: নারী দিবসের প্রাক্কালে রাজপথে মমতা

Date:

Share post:

আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে নারীদের অধিকার রক্ষা এবং তাদের লড়াইকে কুর্নিশ জানিয়ে রাজপথে নামছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। মহিলাদের অধিকার, আমাদের অঙ্গীকার- এই স্লোগানকে সামনে রেখে সাত মার্চ কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রা করবেন তৃণমূল (TMC) সভানেত্রী।

ক্ষমতায় আসার পর থেকেই নারীর ক্ষমতায়নের উপর বিশেষ জোর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তাঁরই উদ্যোগে মহিলাদের জন্য একের পর এক উন্নয়নমূলক প্রকল্প করেছে রাজ্য সরকার। বাংলার সব মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের ভান্ডারের ব্যবস্থা করেছেন মমতা। একইসঙ্গে স্বাস্থ্যসাথী-র মতো গুরুত্বপূর্ণ কার্ড হচ্ছে বাড়ির বয়োজ্যেষ্ঠ মহিলার নামে। ‘কন্যাশ্রী’-রা লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াচ্ছে। তাঁদের বিয়ের জন্য টাকা দিচ্ছে রাজ্য সরকার। এইসবের জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে দুহাত ভরে আশীর্বাদ করছেন রাজ্যের মহিলারা। নারী দিবসের আগে তাঁদের অধিকারকে মান্যতা জানিয়ে রাস্তায় নামবেন বাংলার মুখ্যমন্ত্রী।



Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...