Saturday, March 14, 2026

ঘরের মাঠে দুরন্ত জয় বাগানের, জামশেদপুরকে হারাল ৩-০ গোলে

Date:

Share post:

ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে দুরন্ত জয় মোহনবাগান সুপার জায়ান্টের। এদিন জামশেদপুর এফসিকে হারালো ৩-০ গোলে। মোহনবাগানের হয়ে গোল তিনটি করেন পেত্রাতোস, জেসন ক্যামিন্স এবং সাদিকুর। এই জয়ের ফলে ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে হাবাসের দল।

ম্যাচে এদিন প্রথম থেকে আক্রমণে ঝাঁপায় বাড়ায় সবুজ-মেরুন। যার ফলে ম্যাচের ৭ মিনিটের মাথায় ১-০ গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন। বাগানকে গোল করে এগিয়ে দেন পেত্রাতোস। জনি কাউকো জামশেদপুরের ডিফেন্সকে ভেঙে বল নিয়ে উপরে ওঠেন। গোলের সামনে দাঁড়িয়ে থাকা মনবীর সিং-কে তিনি পাস বাড়ান। মনবীর আবার কাটব্যাক দিয়ে পেত্রাতোসকে বল বাড়ান। অস্ট্রেলিয়ান তারকা বল পেয়ে তা সোজা গোলে শট নেয়। এবং তিনি কোনও ভুল করেননি। পেত্রাতোসের জোরালো শটে ১-০ এগিয়ে যায় মোহনবাগান। এরপর পাল্টা আক্রমণ চালায় জামশেদপুর এফসি। তবে পাল্টা আক্রমণ করতে ভোলেনি হাবাসের দল। এর পর আক্রমণে গেলেও গোলের ব্যাবধান বাড়াতে পারেনি মোহনবাগান। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে মোহনবাগান।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও চলে মোহনবাগেনের আক্রমণ। যার ফলে ম্যাচের ৬৮ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন। বাগানকে গোল করে এগিয়ে দেন জেসন ক্যামিন্স। কাউকোই প্রথম নিয়ে আক্রমণে ওঠেন। তিনি মনবীরকে পাস বাড়ান। মনবীর ওপেনিংয়ের জন্য কামিন্সের কাছে বল বাড়ান। কামিন্স বক্সের ভিতরে দুর্দান্ত রান করেন। রেহেনেশ তাঁর জায়গা ছেড়ে বেরিয়ে এলে কামিন্সের জন্য চ্যালেঞ্জ কঠিন হয়ে যায়। তবে তিনি জালে বল জড়াতে আর ভুল করেননি। এরপর ম্যাচের ৭০ মিনিটে জোড়া পরিবর্তন করে মোহনবাগান। কোলাসো এবং কাউকোকে তুলে নিয়ে আশিস এবং সাদিকুকে নামান হাবাস । আর মাঠে নেমেই গোল করেন সাদিকু। ম্যাচের ৮০ মিনিটে মোহনবাগানের হয়ে ৩-০ করে ফেললেন সাদিকু।এরপর আক্রমণে গেলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি সবুজ-মেরুন।

আরও পড়ুন- এবার ঈশান-শ্রেয়সকে নিয়ে মুখ খুললেন কপিল দেব

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...