Tuesday, June 23, 2026

অশান্তিতে প্ররোচনার অভিযোগ! সন্দেশখালিকাণ্ডে পুলিশের জালে ISF নেত্রী

Date:

Share post:

বিরোধীদের লাগাতার গাজোয়ারিতে অশান্ত হয়ে উঠেছে সন্দেশখালি (Sandeshkhali)। কিন্তু দোষীদের যে কোনওভাবেই রেয়াত করা হবে না তা আগেই জানিয়েছিল পুলিশ (Police)। এবার অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার (Arrest) করা হল আইএসএফ (ISF)-এর রাজ্য কমিটির সদস্য জুবি সাহাকে (Jubi Saha)। শুক্রবার সকালে তাঁকে গ্রেফতার করে সন্দেশখালি থানার পুলিশ। এদিন সকালে নিউটাউন (Newtown) থেকে তাঁকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর গ্রেফতারের পর তাঁকে সন্দেশখালি নিয়ে গিয়েছে পুলিশ। সন্দেশখালিকাণ্ডে তৎপর রাজ্য পুলিশ। ইতিমধ্যে, ঘটনায় যারা দোষী তাদের ইতিমধ্যে গ্রেফতার করে ‘রাজধর্ম’ পালন করেছে পুলিশ। শুক্রবার সাতসকালে হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল আইএসএফ নেত্রীকে।

সূত্রের খবর, বৃহস্পতিবার নিউটানে সতীর্থ নাতাশা খানের বাড়িতেই ছিলেন জুবি। রাতেই সেখানে পৌঁছে যায় নিউটাউন থানার পুলিশ। দীর্ঘক্ষণ তাঁদের সঙ্গে কথা বলার পর রাতভর ফ্ল্যাটটি ঘিরে রাখে পুলিশ। এরপর শুক্রবার সকালেই অ্যারেস্ট মেমো দেখিয়ে গ্রেফতার করা হয় জুবিকে। তবে এই প্রথম নয়, এর আগে সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার করা হয় আয়েশা বিবি নামে আরেক আইএসএফ কর্মীকে।

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...