Wednesday, June 24, 2026

আকাশ-এর উদ্যোগে বাংলায় স্টাডি ম্যাটেরিয়াল

Date:

Share post:

দেশের প্রথম পশ্চিমবঙ্গের নিট (ইউজি) পরীক্ষার্থীদের জন্য বাংলা মাধ্যমে স্টাডি ম্যাটেরিয়াল প্রকাশ করলো দেশের অগ্রগণ্য প্রতিষ্ঠান আকাশ। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা পড়ুয়াদের নিজেদের ভাষায় মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির জন্য এ এক অন্যন্য ভাবনা। তাদের ভাবনায় স্পষ্ট ভাবেই উঠে এসেছে ভাষা কোনোদিন বাধা হয়ে উঠতে পারেনা , যাতে ছেলেমেয়েরা আরো ভালোভাবে পড়ে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে সেটাই তাদের আসল উদ্দেশ্য। দক্ষিণ কলকাতার আকাশ প্রতিষ্ঠানে বাংলা সংস্করণের স্টাডি ম্যাটেরিয়াল আজ উন্মোচন করা হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনা আগারওয়াল, নবীন কার্কি, সুনীল আগারওয়াল ও অন্যান্য বিশিষ্টরা।

ন্যাশনাল একাডেমিক ডিরেক্টর- নিট ডিভিশন  নবীন কার্কি বলেন, “বহুদিন ধরে শিক্ষার্থীদের মধ্যে বাংলায় কোনো জাতীয় ব্র্যান্ড থেকে উপযুক্ত স্টাডি ম্যাটেরিয়াল এর চাহিদা ছিল কারণ অনেক শিক্ষার্থী বাংলায় নিট (ইউজি) লিখতে পছন্দ করে। ১৯৮৮ সাল থেকে বিদ্যমান আকাশ,এই উদ্যোগটি গুরুত্বের সাথে নিয়েছে। বিশেষজ্ঞ দলের এক বছরের ও বেশি পরিশ্রমের পর, আমরা এটি সম্ভব করতে পেরেছি। আমি নিশ্চিত যে এই উদ্যোগ শিক্ষার্থীদের নিট (ইউজি) প্রস্তুতিতে ব্যাপক অবদান রাখবে।”

গত বছর, পশ্চিমবঙ্গ থেকে ১,০৪,৯২৩ জন শিক্ষার্থী নিট (ইউজি) ২০২৩-এ ফর্ম ফিলাপ করেছিল,যার মধ্যে ৪৩,৮৯০ জন শিক্ষার্থী বাংলা বেছে নিয়েছিলেন। ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে বাংলায় নিট (ইউজি) লেখার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ক্রমশ বেড়েছে৷ এমতাবস্থায় এটি কোনো জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত এই ধরনের প্রথম উদ্যোগ যা বাংলার নিট (ইউজি) শিক্ষার্থীদের সরাসরি উপকৃত করবে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...