Friday, June 26, 2026

বিয়ে সম্পন্ন অনুপম- প্রস্মিতার, ছবি প্রকাশ্যে আনলেন গায়ক নিজেই

Date:

Share post:

সোহাগে আদরে ভালোবাসার বন্ধনে এক হলেন অনুপম- প্রস্মিতা (Anupam Roy Prashmita Paul wedding )। শনিবারের সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং নবদম্পতির ছবি। গোলাপি পাঞ্জাবিতে সাজলেন অনুপম। স্বামীর রঙেই ধরা দিলেন গায়িকা নববধূ। নতুন বউকে আলিঙ্গন করেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন অনুপম।

ঘরোয়া পরিবেশে ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়দের নিয়ে একসঙ্গে চলার শপথ নিলেন গায়ক গায়িকা। বিয়ের আসরের সাজসজ্জা থেকে অতিথি আপ্যায়নের মেনু সবেতেই ভরপুর ছিল বাঙালিয়ানা। উপল সেনগুপ্ত, অনিন্দ্য চট্টোপাধ্যায়, চন্দ্রিল ভট্টাচার্য, লোপামুদ্রা মিত্র, জয় সরকার, সৃজিত মুখোপাধ্যায়, প্রবুদ্ধ রাহা, অনুপম রায়ের ব্যান্ডের সদস্যরা উপস্থিত ছিলেন বিয়ে বাড়িতে। সুরের রঙে ভরে উঠুক অনুপম প্রস্মিতার দাম্পত্য, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন তারকা যুগলের অনুরাগীরা।

আরও পড়ুন- মাদ্রাসায় ১২ হাজার শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন না

 

Related articles

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...