Saturday, June 13, 2026

সন্দেশখালি ইস্যু: বামেদের মিছিল ঘিরে বসিরহাটে ধুন্ধুমার

Date:

Share post:

কেন্দ্রীয় এজেন্সি যা করে দেখাতে পারেনি, আদালতের নির্দেশের পর সেটাই করে দেখিয়েছে রাজ্য পুলিশ। সন্দেশখালি কাণ্ডের ৫৫ দিন পর মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তুলতে এখনও সন্দেশখালি ইস্যু জিইয়ে রাখতে চায় বিরোধীরা।

সন্দেশখালি ইস্যুকে সামনে রেখে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই বসিরহাটে পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিতে যাচ্ছিল। যার নেতৃত্বে ছিলেন মীনাক্ষী মুখোাধ্যায়। কিন্তু অনুমতি না থাকায় পুলিশ মিছিল এগোতে দেয়নি। বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।

শনিবার বসিরহাটে এসপি অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছিল ডিওয়াইএফআই। মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে দলীয় কর্মীদের মিছিল এগোতে থাকে এসপি অফিসের দিকে। মিছিল আটকাতে আগে থেকেই ব্যারিকেড করেছিল পুলিশ। সেই ব্যারিকেড ভেঙে এগোতে গেলে বাধা দেয় পুলিশ। বাম কর্মী-সমর্থকরা সেই বাধা উপেক্ষা করে এগোতেই তাদের রুখে দেয় পুলিশ। এরপরই দু’পক্ষের ধস্তাধস্তিতে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা।


Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...