Friday, June 26, 2026

ব্যাটে স্টিকার লাগিয়ে আইসিসির রোষের মুখে উসমান খোয়াজা

Date:

Share post:

আইসিসির রোষের মুখে পড়ে ব্যাটে লাগানো ঘুঘু পাখির স্টিকার তুলে ফেলতে হল উসমান খোয়াজাকে। এর আগে ইজরায়েল-হামাস যুদ্ধের প্রতিবাদ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের শাস্তির মুখে পড়েছিলেন অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটন টেস্টে ব্যাটে একটি জলপাই গাছের ডাল ধরা ঘুঘু পাখির স্টিকার লাগিয়ে খেলছিলেন খোয়াজা। ম্যাচের তৃতীয় দিন মানবাধিকারের সেই স্টিকার তাঁকে খুলে ফেলতে হল। বলা যায় তাঁকে বাধ্য করা হয়েছে। যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের পাশে থাকার এবং তাঁদের মানবাধিকার রক্ষার বার্তা দেওয়ার জন্য ব্যাটে স্টিকারটি লাগিয়েছিলেন খোয়াজা। এ বারও তাঁকে স্টিকার খুলতে বাধ্য করেছে আইসিসি। তাঁকে জানানো হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটে এমন কোনও বার্তা দেওয়া যাবে না, যার মধ্যে রাজনৈতিক অর্থ রয়েছে।

জানা গিয়েছে, অস্ট্রেলিয়ায় কুইন্সল্যান্ডের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলার সময়, ব্যাটে জলপাই গাছের ডাল ধরা ঘুঘু পাখির স্টিকার লাগিয়েই খেলেছিলেন। তা নিয়ে আপত্তি করেনি আইসিসি। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে আইসিসির আপত্তি রয়েছে।আপত্তির কথা আগেই জানতেন খোয়াজা। তবু ব্যাট থেকে স্টিকারটি না খুলেই নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে মাঠে নেমে ছিলেন খোয়াজা। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার আগে সেই স্টিকার খুলেই ফেলতে হল তাঁকে।যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া খোয়াজাকে সমর্থন করেছে। যদিও চিফ এক্সিকিউটিভ নিক হকলে বলেছেন, ঘুঘু সর্বজন স্বীকৃত শান্তির প্রতীক। তবে আইসিসি তাদের নিয়মের ব্যাখ্যা দিয়েছে। আমরা সেটাকে সম্মান করতে চাই। সেই কারণে ব্যাট থেকে স্টিকারটি খুলে ফেলা হয়েছে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...