Monday, April 13, 2026

তিপ্রামথাকে হাইজ্যাক বিজেপির! কংগ্রেসের জোট ভাবনায় জল?

Date:

Share post:

লোকসভা ভোটের আগে ত্রিপুরায় ঘর গুছিয়ে ফেলল বিজেপি। জনজাতি গোষ্ঠী তিপ্রামথার (TIPRA Motha) সঙ্গে প্রথম বৈঠকেই অনেকটা বরফ গলানোর কাজ করে ফেললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রদ্যোৎ বিক্রম দেববর্মা নেতৃত্বাধীন বিক্ষুব্ধ গোষ্ঠী যদিও এখনও সব দাবি পূরণ হয়নি বলেই দাবি করেছে। এমনকি কেন্দ্র সরকার তাদের ভুল স্বীকার করেছে বলেও দাবি করেন তিনি। তবে কেন্দ্রের সঙ্গে তিপ্রামথার বৈঠকের আগে কংগ্রেস এই জনজাতি ও বামেদের নিয়ে যে জোটের পরিকল্পনা করছিল তাতে জল ঢেলে দেওয়ারও সম্ভাবনা তৈরি হয়েছে।

জনজাতিভিত্তিক দল তিপ্রামোথার প্রতিষ্ঠাতা প্রদ্যোতের সঙ্গে গান্ধী পরিবারের পুরনো সম্পর্কের দৌলতে তাঁকে কাছে পেতে মরিয়া ছিল কংগ্রেস। সেই সম্ভাবনা বুঝে পাল্টা তাঁর দাবিদাওয়া মেটাতে ঝাঁপিয়েছে বিজেপি। দুদলই জানে, ত্রিপুরার ভোটে জিততে জনজাতিদের সমর্থন বিরাট ফ্যাক্টর। রাজপরিবারের সন্তান প্রদ্যোত বিক্রম দেববর্মার দল তিপ্রামোথাকে পাশে পেতে টানাটানি শুরু করেছে কংগ্রেস ও বিজেপি।

শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরা সরকার ও তিপ্রামথা নেতৃত্বকে ত্রিপাক্ষিক বৈঠকে ডাকেন। দিল্লিতে সেই বৈঠকে যোগ দিতে এসে আমরণ অনশনের পরিকল্পনা ছেড়ে দিল্লি আসেন প্রদ্যোৎ বিক্রম দেববর্মা। রাজ্যের দ্বিতীয় বৃহৎ রাজনৈতিক দলের সঙ্গে বিজেপি শাসিত ত্রিপুরা সরকার ও কেন্দ্রের ত্রিপাক্ষিক চুক্তি (tripartite agreement) স্বাক্ষরিত হয়। প্রদ্যোতের দাবি কেন্দ্র সরকার তাদের পুরোনো ভুল স্বীকার করেছে। জনজাতির মানুষের ভাষা, অর্থনীতি, রাজনৈতিক প্রত্যাশা ও সাংস্কৃতিক ইতিহাসকে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরকে ত্রিপুরার গ্রামের দরিদ্র মানুষের জয় বলে ঘোষণা করেছেন প্রদ্যোৎ দেববর্মা। চুক্তি স্বাক্ষর হওয়ায় ত্রিপুরা ফিরে অনশন ভাঙার ঘোষণাও করেন তিনি। স্বভাবতই ত্রিপুরার বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে কংগ্রেসের জোট পরিকল্পনা নিয়েও তৈরি হল প্রশ্ন। একদিন আগেই কংগ্রেসের তরফে প্রধান বিরোধী দল তিপ্রামথা ও বামেদের নিয়ে লোকসভা জোট তৈরির আলোচনায় বসার পরিকল্পনার কথা জানানো হয়েছিল। আসন রফার বিষয় নিয়ে পরে আলোচনা হওয়ার কথা ছিল। তবে এই পরিস্থিতিতে সেসব কতটা সম্ভব হবে তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...