Friday, June 12, 2026

ফেসবুকে দেখা যাবে না খবর! নিউজ সার্কুলেশন বন্ধ করছে মেটা

Date:

Share post:

ডিজিটাল মাধ্যমে খবর দেখা আপনার নিত্যদিনের অভ্যাস? খবরের কাগজ না পড়তে পারলে ফেসবুকে খবর দেখেন? তাহলে আপনার জন্য দুঃসংবাদ। এবার ফেসবুক নিউজ ট্যাব (Facebook News Tab)নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন মার্ক জুকারবার্গ ( Mark Zuckerberg )। সূত্রের খবর আগামী এপ্রিল মাস থেকে আর ফেসবুকে খবর দেখা যাবে না বলেই মেটার (META)তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফেসবুকের বুকমার্ক বিভাগে একটি ডেডিকেটেড ট্যাব রয়েছে যা নিউজ স্পটলাইট করে। কিন্তু সেই সেগমেন্ট নাকি জনপ্রিয়তা হারাচ্ছে। তাই খবরের আপডেট আর মিলবে না ফেসবুকে। যদিও এই সিদ্ধান্ত ভারতের জন্য কার্যকরী নয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া এই দুই দেশে ২০২৪ সালের এপ্রিল মাসে এই ট্যাব বন্ধ হয়ে যাবে। ফেসবুক ব্যবহারকারীদের সংবাদের প্রতি আগ্রহ হ্রাসের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে META। ক্যালিফোর্নিয়ার সংস্থা অবশ্য জানিয়েছে যে তাদের বিনিয়োগগুলিকে পণ্য এবং পরিষেবার সঙ্গে আরও ভালভাবে অ্যালাইন করার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...