Monday, April 13, 2026

এবার স্পর্শকাতর এলাকাও চিহ্নিত করবে সিআরপিএফ! নির্বাচনের আগেই ঘোষণা কমিশনের

Date:

Share post:

লোকসভা ভোটের (Loksabha Election) আর বেশিদিন বাকি নেই। আর সেকারণেই শুক্রবার থেকেই রাজ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী (Central Force)। নির্বাচন কমিশন (Election Commission of India) সূত্রে খবর, ভোটের আগে দু’দফায় রাজ্যে মোট ১৫০ কোম্পানি বাহিনী (Central Force) এসে পৌঁছবে। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর থাকার জন্য কলকাতার (Kolkata) বহু স্কুল চিহ্নিত করেছে কমিশন। যা নিয়ে ক্ষুব্ধ শিক্ষামহল। পাশাপাশি প্রশ্ন উঠতে শুরু করেছে কমিশনের ভোট বিজ্ঞপ্তি প্রকাশের আগেই কেন গাজোয়ারি করে এত বাহিনী পাঠাল প্রশ্ন তা নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন।

তবে নির্বাচন কমিশনের সাফাই এই প্রথমবার স্পর্শকাতর এলাকাও চিহ্নিত করার কাজে লাগানো হবে সিআরপিএফকে। তাই আগেভাগে তাঁদের কলকাতা-সহ একাধিক জায়গায় পাঠানো হয়েছে। পাশাপাশি এবারের ভোটে স্পর্শকাতর এলাকা চিহ্নিতকরণের কাজে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকেও লাগাতে চাইছে কমিশন। ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যকে পাঠানো নির্বাচন সংক্রান্ত চিঠিতে একথা জানানো হয়েছে। এছাড়া ভোটের জন্য জেলায় জেলায় গঠিত ইন্টেলিজেন্স কমিটিতে ইডির প্রতিনিধি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, স্পর্শকাতর এলাকা চিহ্নিত করার পর কোথায় কত বাহিনী মোতায়েনের প্রয়োজন রয়েছে, সেই তালিকা বিন্যাসও চূড়ান্ত করবে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। জানা যাচ্ছে, বাংলার ভোটে এবারে মোট প্রায় ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে পারে কমিশন।

Related articles

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...