Monday, April 6, 2026

ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর দাপাদাপি, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ!

Date:

Share post:

নজিরবিহীনভাবে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার অনেক আগে বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নরেন্দ্র মোদি সরকার। অভিযোগ, বোর্ডের পরীক্ষা চলছে, কিন্তু তার মধ্যেই বিনা নোটিশে বিভিন্ন স্কুলে ঢুকে ক্যাম্প করার তোড়জোড় করছে বাহিনী।

মালদা, বর্ধমান সহ জেলায় জেলায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। মালদহের মোথাবাড়ি থানা এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ শুরু করেছে। পূর্ব বর্ধমানের কাটোয়ায় আলমপুর অঞ্চল জুড়েও কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ চলছে। গতকাল বর্ধমানের গোলাপবাগ ক্যাম্পাসের বর্ধমান বিশ্ববদ্যালয়ের ইন্টারন্যাশনাল হোস্টেলে পৌঁছায়। দু’টি বাসে করে কেন্দ্রীয় বাহিনী দুর্গাপুর থেকে বর্ধমানে পৌঁছায়।

শনিবার সকালে বাহিনী তিনটি ভাগে ভাগ হয়ে যায়। যথাক্রমে শক্তিগড়, দেওয়ানদিঘি এবং শহর লাগোয়া লক্ষ্মীপুর মাঠ এলাকায় জওয়ানরা যান। লক্ষ্মীপুর মাঠে তারা স্থানীয় মানুষের বাড়ি বাড়ি ঢুকে পড়ে বাহিনী। স্থানীয় মানুষের অভিযোগ, তারা এসে বিজেপিকে ভোট দেওয়ার কথা বলে। বাহিনীর বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ উঠছে।
যা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে।

 

 

Related articles

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...