Monday, April 6, 2026

মাত্র ৪৫ রান করলেই নয়া নজির গড়বেন যশস্বী

Date:

Share post:

ইংল্যান্ড সিরিজে ধারাবাহিক ভাবে রান করে চলেছেন যশস্বী জয়সওয়াল। দুবার ২০০-র গন্ডি পেরিয়েছেন। এই সিরিজের আবিষ্কার বলে মনে করা হচ্ছে তাঁকে। সেই যশস্বীর সামনে আরও একটি নজির গড়ার সুযোগ চলে এসেছে। এর জন্য দরকার মাত্র ৪৫ রান। তা হলেই প্রথম ভারতীয় হিসাবে সেই নজির গড়ে ফেলতে পারবেন তিনি।এখনও পর্যন্ত ইংল্যান্ড সিরিজে ৬৫৫ রান করেছেন যশস্বী। ইংল্যান্ডের বিরুদ্ধে একটি সিরিজে ব্যক্তিগত রানের নিরিখে কোহলির সঙ্গে যুগ্ম ভাবে প্রথম স্থানে রয়েছেন তিনি। কোহলিরও ৬৫৫ রান রয়েছে। তবে সেই কীর্তি কোহলি গড়েছিলেন চার টেস্টে। যশস্বীর সামনে আরও একটি টেস্ট খেলার সুযোগ রয়েছে। সেখানেই কোহলির রেকর্ড ভাঙতে পারেন। শুধু তাই নয়, প্রথম ভারতীয় হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি সিরিজে ৭০০ রান করার হাতছানি রয়েছে তাঁর সামনে। সে জন্য দরকার মাত্র ৪৫ রান।

ভারত-ইংল্যান্ড সিরিজে এখনও পর্যন্ত মাত্র দু’জন ব্যাটার ৭০০ রানের গন্ডি পেরোতে পেরেছেন। তাঁরা হলেন গ্রাহাম গুচ এবং জো রুট। ১৯৯০ সালের সিরিজে গুচ ৭৫২ রান করেছিলেন। সেটাই সর্বোচ্চ রান। ২০২১-২২ সালে ভারত সফরে এসে রুট করেছিলেন ৭৩৭ রান। তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। ভারতীয়দের মধ্যে রাহুল দ্রাবিড়ের ৬০২ রান দীর্ঘ দিন এক নম্বরে ছিল। তা ২০১৬ সালে ভেঙে দেন কোহলি।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...